Connect with us

আইন - আদালত

ভারত যাওয়ার সময় ইনতাগঞ্জের চেয়ারম্যান আটক

Published

on

ভারত গমনকালে সিলেটের তামাবিল সীমান্ত থেকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে তাকে আটক করা হয়।

আটক নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী সেলিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা, শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় তার নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।

1 Comment

1 Comment

  1. mitolyn

    January 26, 2026 at 4:01 am

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি4 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ5 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ3 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির