Connect with us

সারাদেশ

মাধবপুরে ক্রীড়া দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Published

on

মাধবপুরে ক্রীড়া দিবস উপলক্ষে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শনিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ প্রাাথমিক শিক্ষক সমিতির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


মাধবপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে প্রাথমিক শিক্ষক সমিতি ৭উইকেটে বিজয় লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম। এসময় বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাংগীর, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিরাজুল ইসলাম তানজিল, সৈয়দ মাহদি হাসান, বাবলু মিয়া, মাসুম খান, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ। খেলার শুরুতে টসে জিতে উপজেলা প্রশাসন একাদশের ক্যাপ্টেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জান্নাতুল বাকী ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে তার দল নির্ধারিত ২০ ওভারে ৯উইকেটের বিনিময়ে ১৩১রান সংগ্রহ করেন।


ক্যাপ্টেন মাহমুদুল হাসান রনির নেতৃত্বে প্রাথমিক শিক্ষক সমিতি একাদশ ১৩ ওভারেই ৩ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বিজয় লাভ করে।


ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শিক্ষক ইকবাল মিয়া, বেস্ট ব্যাটসম্যান পদক পান সহকারী পরিসংখ্যান কর্মকর্তা সুজিত গোপ, বেস্ট বোলার শিক্ষক দেবব্রত চক্রবর্ত্তী, বেস্ট ফিল্ডার হন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন উপজেলা ব্যবস্থাপক মোঃ সোলায়মান মিয়া।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাসুম খান ও শাওন মিয়া।

জালাল উদ্দিন লস্কর // মাধবপুর

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়1 day ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ2 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়2 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়2 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি3 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি4 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

আইন - আদালত4 days ago

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...

জাতীয়4 days ago

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...

জাতীয়5 days ago

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি

কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির