Connect with us

জাতীয়

মাধবপুরে মাদ্রাসা ছাত্রকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

Published

on

হবিগঞ্জের মাধবপুরে আশিকুল ইসলাম জনি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহত ছাত্র বেজুড়া গ্রামের গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। জনির পরিবারের দাবি তাকে বিষ খাওয়ানো হয়েছে।
আশিকুল ইসলামের পিতা মিজানুর রহমান জানান,গত ২৩ এপ্রিল সকালে তার ছেলে জনি মাদ্রাসায় ব্যথায় ছটপট করতে তাকে। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব জনিকে নিয়ে সকালে তার বাড়িতে আসেন।তার অবস্থা খারাপ দেখে দ্রুত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে ৬ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২৯ এপ্রিল জনি মারা যায়।৩০ এপ্রিল তাকে বেজুড়া গ্রামে দাফন করা হয়েছে।ছেলেকে হারিয়ে মা বাবা শোকাভিভূত বাকরুদ্ব। জনির পিতার অভিযোগ তার ছেলে মৃত্যুর জন্য বড় হুজুর আল আমিন দায়ী।মাদ্রাসা শিক্ষক আল আমিনের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।মাদ্রাসা শিক্ষক হাফেজ আল আমিন বলেন,সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় জনি অসুস্থ। ফোন পেয়ে গিয়ে জনিকে জিজ্ঞাসা করলে সে জানায় তার মাথা ব্যথা। তখন একজন শিক্ষককে দিয়ে জনিকে তার বাড়িতে পাঠানো হয়।এখন জনির পিতা মিথ্যা অভিযোগ তুলছেন।সে কিভাবে মারা গেছে তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সংবাদ শুনেছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়10 hours ago

বিশ্ব মা দিবস আজ

‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ।  পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি।  সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...

জাতীয়2 days ago

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে

দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...

জাতীয়3 days ago

নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার...

জাতীয়4 days ago

আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড

ভয়ংকর সন্ত্রাসীদের অপরাধজগৎকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড। এ জগতের নিয়ন্ত্রণ থাকে শীর্ষ সন্ত্রাসীদের হাতে। একটা সময় ছিল যখন এই আন্ডারওয়ার্ল্ড কেবল...

আন্তর্জাতিক4 days ago

সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ১২২টি হজ ফ্লাইটে চেপে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে...

জাতীয়2 weeks ago

জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি...

জাতীয়2 weeks ago

বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী

ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায়...

জাতীয়2 weeks ago

বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত...

জাতীয়2 weeks ago

চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা পাহাড় এলাকায় এক গৃহবধূকে ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির