আন্তর্জাতিক
মুসলিমদের হাতে অস্ত্র তুলে দিতে চায় জান্তা
Published
2 years agoon
By
admin
রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মংডুর মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছে মিয়ানমারের জান্তা বাহিনীর কমান্ডাররা। ওই বৈঠকে সেনা কমান্ডাররা মুসলিম নেতাদের প্রস্তাব দিয়েছেন, যদি তারা জান্তা বাহিনীর হয়ে কাজ করেন; তাহলে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত এক মুসলিম নেতার বরাতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।
গত ৯ ফেব্রুয়ারি মংডুর ময়ো থু গি গ্রামের ৫নং বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নে বৈঠকটি হয়। এতে উপস্থিত ছিলেন জান্তার ডিভিশন কমান্ডার থুরেন তুন এবং বিভাগীয় প্রশাসক নায়ো ও। তাদের আয়োজিত এ বৈঠকে স্থানীয় মুসলিম নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
ওই মুসলিম নেতা নারিনজারা নিউজকে বলেছেন, “বৈঠকে কমান্ডার থারুন তুন আমাদের বলেছেন, রাখাইনের মানুষের (বৌদ্ধ আরাকান আর্মি) কারণে আমরা মুসলিমরা ভুগছি। ফলে তাদের বিরুদ্ধে আমাদের অস্ত্র তুলে নেওয়া উচিত। এমনকি এই কমান্ডার আমাদের নিশ্চয়তা দিয়েছেন, যদি আমাদের গ্রামের কাছে যুদ্ধ শুরু হয় তাহলে সেনারা আমাদের গ্রামে হামলা চালাবে না। তারা শুধুমাত্র রাখাইনের গ্রামে হামলা চালাবে। এজন্য আমরা যেন জান্তার হয়ে কাজ করি।”
তবে বৈঠকে উপস্থিত মুসলিম নেতাদের একটি অংশ বলেছেন, যদি তাদের সত্যিকার অর্থে মিয়ানমারের নাগরিকের মর্যাদা দেওয়া হয়; তাহলে তারা এই প্রস্তাব বিবেচনা করে দেখবেন। তবে বেশিরভাগ নেতা এতে রাজি হননি।
ওই নেতা নারিনজারাকে আরও বলেছেন, “কিছু নেতা আমাদের সত্যিকার নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। তবে রাখাইনের মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বেশিরভাগ নেতা। তা সত্ত্বেও সেনা কমান্ডার তাদের আহ্বান জানিয়েছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে।”
মংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী আরেক অঞ্চল বুচিডংয়েও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জান্তার কমান্ডাররা। সেখানেও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে মুসলিমদের উদ্বুদ্ধ করছেন তারা।
এদিকে রাখাইনের মুসলিমদের হাতে জান্তা বাহিনীর অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাবের বিষয়টি এমন সময় সামনে এলো— যখন জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে জান্তাকে হটিয়ে পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নেবে বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
রাখাইনে জান্তা বাহিনীর আসন্ন পতনের ব্যাপারে গতকাল রোববার একটি বিবৃতি প্রকাশ করেছে বিদ্রোহীদের জোট ব্রাহারহুড অ্যালায়েন্স। এতে তারা জানিয়েছে, জান্তা বাহিনী রাখাইনে একের পর এক সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ হারাচ্ছে।
বিদ্রোহীদের এ জোট আরও দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট ও বড় ক্যাম্পের সেনারা বিদ্রোহীদের কাছে খুব দ্রুতই আত্মসমর্পন করবে। যেসব ক্যাম্পের সেনারা এখনো আত্মসমর্পণ করেনি; তাদের বিরুদ্ধে আরাকান আর্মির (এএ) যোদ্ধারা হামলা অব্যাহত রেখেছে।
ব্রাদারহুড অ্যালায়েন্স আরও জানিয়েছে, জান্তাবাহিনী তাদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। তারা আরাকান আর্মির যোদ্ধাদের অগ্রসর হওয়া ঠেকাতে পথে পথে বাধা সৃষ্টি করছে। এমনকি বেশ কয়েকটি সেতুও ধ্বংস করেছে তারা।
জান্তা বাহিনী বর্তমানে যেভাবে যুদ্ধ পরিচালনা করছে; এতে বোঝা যাচ্ছে তারা যুদ্ধে হারছে— বিবৃতিতে দাবি করেছে ব্রাদারহুড অ্যালায়েন্স।
You may like
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
