Connect with us

শিক্ষা

মেডিকেল কলেজ রক্ষায় সোচ্চার জেলা ছাত্রদল

Published

on

ছবি | ইন্টারনেট

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং স্থায়ী ক্যাম্পাসসহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

ছাত্রদলের এই মানববন্ধন কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে এতে অংশ গ্রহন করে হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হবিগঞ্জ জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজটি আমাদের সম্পদ। এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তাসহ যাবতীয় সুযোগ সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। যদি এধরণের কোন সিদ্ধান্ত নেয়া হয় তবে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। এর আগে একই দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

মিরর বিশেষ10 hours ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়5 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ6 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ3 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির