Connect with us

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

Published

on

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩০ জুন) এক বিশেষ বাণীতে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক রাষ্ট্র পরিচালনায় নির্ভুল, হালনাগাদ ও নির্ভরযোগ্য পরিসংখ্যান নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। বিশেষ করে সরকারি জনবল ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার এবং মানবসম্পদ উন্নয়নে সরকারি কর্মচারীদের সঠিক তথ্য-উপাত্ত অপরিহার্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে কর্মচারীদের নির্ভরযোগ্য ও হালনাগাদ পরিসংখ্যান বিশেষ গুরুত্ব বহন করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগ থেকে প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হতে যাচ্ছে ‘Statistics of Public Servants, 2025’ বা ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৫’। এই প্রকাশনা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

তিনি উল্লেখ করেন, দেশের বেসামরিক সরকারি জনবলের বিস্তারিত তথ্য এই প্রকাশনায় সংকলিত হয়েছে। জনবল কাঠামো অনুযায়ী অনুমোদিত, বিদ্যমান ও শূন্য পদের হালনাগাদ তথ্যের পাশাপাশি গ্রেডভিত্তিক জনবল এবং নারী-পুরুষভিত্তিক পৃথক পরিসংখ্যানও এখানে অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আমি বিশ্বাস করি, এই প্রকাশনা সরকারি জনবল ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও তথ্যনির্ভর ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি প্রশাসন ও মানবসম্পদ বিষয়ে গবেষণার ক্ষেত্রেও এটি একটি নির্ভরযোগ্য আকর গ্রন্থ বা তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হবে।

প্রকাশনাটির গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান। একই সঙ্গে ‘Statistics of Public Servants, 2025’ প্রণয়ন ও প্রকাশের পেছনে যাঁরা নিষ্ঠা, দক্ষতা ও শ্রম দিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।

দূর্নীতি1 hour ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ13 hours ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি24 hours ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি3 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ5 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়5 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়1 week ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়1 week ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়1 week ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির