Connect with us

রাজনীতি

যারা মানুষের জন্য রাজনীতি করে তারা কোনো দিন পালায় না

Published

on

যারা মানুষের জন্য রাজনীতি করে তারা কোনো দিন পালায় না

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ নেতারা আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে কিন্তু আমরা পালিয়ে যাইনি। আমরা জেলে গিয়েছি, আইনীভাবে মোকাবেলা করেছি কিন্তু দেশ ছেড়ে পালাইনি। আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আওয়ামীলীগের নৌকার প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছি। যারা মানুষের জন্য রাজনীতি করে তারা কোনো দিন পালায় না।
তিনি গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই সভা অনুষ্টিত হয়।

জি কে গউছ আরও বলেন- রাজনীতি করে টেন্ডারবাজি করা যাবে না, খাল-বিল দখল করা যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। রাজনীতি হতে হবে আল্লাহর সৃষ্টির জন্য, মানুষের কল্যাণে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামীলীগ জুলুম করেছে, অন্যায় করেছে, জোর জবরদস্তি করেছে বলেই আওয়ামীলীগ নেতাকর্মীরা এখন দেশ ছাড়া, বাড়ি ছাড়া, সমাজ ছাড়া হয়েছে। আওয়ামীলীগের এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

তিনি বলেন- আবু জাহিররা হাজার চেষ্টা করেও আমার বিরদ্ধে কোনো দুর্নীতির মামলা দিতে পারে নাই। এক সেকেন্ডের সাজা দিতে পারে নাই। আমার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা হয়েছে কিন্তু পারে নাই। কারণ আমি রাজনীতি ও ব্যবসা এক সাথে করি না। তাই রাষ্ট্র আমার বাড়ি সম্পদ ক্রোক করতে পারি নাই, কোনো দিন পারবে না ইনশাআল্লাহ। জি কে গউছ বলেন- বিএনপি চায় দেশের মানুষ ক্ষমতার অংশীদারি হউক, মানুষের ভোটে এমপি নির্বাচিত হউক, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা কর“ক। এ জন্য আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২ বছর পূর্বেই ৩১ দফা ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করবে।

2 Comments

2 Comments

  1. back biome

    March 8, 2026 at 4:03 pm

    **back biome**

    Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.

  2. prodentim

    March 14, 2026 at 1:49 pm

    **prodentim**

    ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আইন - আদালত4 days ago

সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট

| আদালতে মামলা দায়ের

জাতীয়5 days ago

হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি

হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...

দূর্নীতি1 week ago

উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার

সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...

জাতীয়2 weeks ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 weeks ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়2 weeks ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়2 weeks ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি2 weeks ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়2 weeks ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির