জাতীয়
লাখাইয়ে গ্রাহক হয়রানির অভিযোগ স্যার’ না বলায় বুল্লা জনতা ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহার
Published
9 months agoon
লাখাই উপজেলার বুল্লা বাজারে অবস্থিত জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাস-এর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। কেবল ‘স্যার’ বলে সম্বোধন না করায় তিনি গ্রাহক ও তাঁর সহযোগীকে বাজে ভাষায় অপমান করেছেন বলে জানা যায়।
ভুক্তভোগী অভিযোগকারী গ্রাহক রোমান মিয়া জানান, গত মাসে বিদ্যুৎ বিল বুল্লা বাজার জনতা ব্যাংকে গত ৪ তারিখে পরিশোধ করা সত্ত্বেও এই মাসে তাঁর বিলের কাগজে সেই বকেয়া যোগ হয়েছে। এই বিষয়টি নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাসের কাছে জানতে গেলে তিনি বিল পরিশোধ হয়নি বলে দাবি করেন। তখন রোমান মিয়া অফিসের সিসি ক্যামেরা চেক করার অনুরোধ জানালে ম্যানেজার সিসিটিভি চেক করার জন্য লোক নেই বলে অপারগতা প্রকাশ করেন।
তখন রোমান মিয়া সাথে তাকা একজন গ্রাহক ম্যানেজার সুমন দাসকে “ম্যানেজার সাহেব” বলে সম্বোধন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ম্যানেজার সুমন চন্দ্র দাস। তিনি ওই গ্রাহকের উপর রেগে গিয়ে বলেন, “তুমি আমাকে ম্যানেজার সাহেব কেন বলবে? তুমি আমাকে স্যার বলবে!”
বাগবিতণ্ডার একপর্যায়ে ম্যানেজার সুমন চন্দ্র দাস উত্তেজিত হয়ে গ্রাহককে “মূর্খ কোথাকার, কোথা থেকে আসছে” বলে অশালীন মন্তব্য করেন এবং বলেন, “আমাকে স্যার না বললে আমার অফিস থেকে বেরিয়ে যাও, অশিক্ষিত কোথাকার!” এমন দুর্ব্যবহারের মুখে গ্রাহক তাঁকে ভালো ব্যবহার করার অনুরোধ জানালেও ম্যানেজার তার ক্ষোভ প্রকাশ করতেই থাকেন।বলে অভিযোগ করেন গ্রাহক। গ্রাহক রোমান মিয়া বলেন আমার কষ্ট করে টাকা গত মাসে বিদ্যুৎ বিল দিয়েছি এই টাকা গেল কোথায়।
রোমান মিয়া ও তাঁর সহযোগী ম্যানেজার সুমন দাসের এমন আচরণে হতবাক হয়ে ব্যাংক থেকে ফিরে আসেন।
ম্যানেজার সুমন দাসের এই অশালীন ব্যবহারের ঘটনা ফেসবুকে পোস্ট করা হলে শতাধিক ব্যবহারকারী মন্তব্য করে তাঁর আচরণের তীব্র নিন্দা জানান। অনেকেই মন্তব্য করেছেন যে, তাঁর ব্যবহার খুবই বাজে এবং তিনি ব্যাংকটিকে তার বাপ দাদার সম্পত্তি মনে করেন। কেউ কেউ সরাসরি তাঁকে ‘বেয়াদব’ বলেও আখ্যায়িত করেছেন।
এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার সুমন চন্দ্র দাস-এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন, “আমাকে ব্যাংক ম্যানেজার বলবে কেন। আমি কি তার অধীনে চাকরি করি নাকি।” তাঁকে কী বলে সম্বোধন করা উচিত—এই প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর তিনি দিতে পারেননি।
গ্রাহকদের অভিযোগ, যেখানে গ্রাহক সেবার মান নিশ্চিত করার কথা, সেখানে একজন দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তার এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এলাকার জনগণ দ্রুত এই বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন
You may like
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
