জাতীয়
লাখাইয়ে বিদ্যালয়ের ছাদ যেন ধান শুকানোর মাঠ, নষ্ট হচ্ছে পরিবেশ
Published
2 years agoon
By
admin
লাখাই উপজেলার মৌ-বাড়ি ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ দখল করে চলছে ধান শুকানোর কাজ। পাশাপাশি শিক্ষার্থীদের পানি পান করার নির্ধারিত কক্ষে বস্তা ভর্তি করে রাখা হচ্ছে ধানের স্তুপ, এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। গতকাল সোমবার অত্র বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করলে এই দৃশ্য লক্ষ্য করা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিবাবক, স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমানের যোগসাজে তার বংশধর রুবেল, লাভলী আক্তার পরিবারের লোকজন বিদ্যালয়টির ছাদ দখল করে প্রতিবছরই ধান শুকানের কাজ করে থাকেন,, এছাড়াও শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পানি পান করার কক্ষে বস্তাবর্তি করে রাখা হয় ধানের স্তুপ। এমনি খড়কুটো পর্যন্ত রাখা হয় বিদ্যালয়ের কক্ষের ভিতরে।
অভিযুক্ত লাভলী আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, ২/১দিনের মধ্যে ধান, খড়কোটা স্কুল থেকে নিয়ে যাবেন। অপর অভিযুক্ত রুবেলর সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, স্থানীয় একাধিক পরিবার বিভিন্ন মৌসুমে স্কুলের ছাদে ধানসহ বিভিন্ন ফসল শুকানোর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে, এমনি শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে বলে জানান তারা। এব্যাপারে বিদালয়টির প্রধান শিক্ষক এখলাছুর রহমান বলেন, আমি তাদেরকে নিষেধ করে দিলেও তারা অমান্য করে ধান শুকানোর কাজ করে থাকেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন কি না প্রশ্ন করলে তিনি সুদোত্তর দেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শিবলু বলেন, আমি তাদের কে নিষেধ করব যেন ধান স্কুলে না শুকায়। এব্যাপারে আলাপকালে লাখাই উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়ের ছাদ দখল করে যারা ধান শুকানোর কাজ করছে এটা ঠিক নয়। শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
You may like
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
