Connect with us

ধর্ম 

লাখাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

Published

on

অনাবৃষ্টি ও তাবদাহে পুড়ছে হবিগঞ্জের লাখাই উপজেলা। বৃষ্টি না হওয়ায় শুকিয়ে যাচ্ছে কৃষকের ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত। ঝরে পরছে গাছের আম। বৃষ্টির জন্য হাহাকার উপজেলাজুড়ে। তাই বৃষ্টির আশায় আল্লাহর দরবারে সাহায্য চেয়ে লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামে সালাতুল ইসতিসকার বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করেছেন হাজারো মানুষ। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টায় গরুবাজার মাঠে খোলা আকাশের নিচে এই বিশেষ নামাজের আয়োজন করে বামৈপূর্ব গ্রামবাসী।

অনাবৃষ্টি থেকে মুক্তি ও দেশ-জাতির মঙ্গল কামনা করে ইসতিসকারের বিশেষ দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত উল্টো করে তুলে দোয়া পরিচালনা করেন বামৈ পূর্বগ্রাম শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান ফারুখী।

এ সময় নামাজ আদায় করেন বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফরুখ, উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম গোলাপ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শেরে আলী, বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান সর্দার, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

জাতীয়11 hours ago

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...

জাতীয়11 hours ago

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...

জাতীয়4 days ago

ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...

জাতীয়6 days ago

পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...

আইন - আদালত1 week ago

১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

| হবিগঞ্জে হামলার ঘটনায়

দূর্নীতি2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ2 weeks ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি2 weeks ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির