Connect with us

জাতীয়

শহরে জামায়াত নেতা হত্যাকান্ডের রায় ॥ ১ জনকে আমৃত্যু ও ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

Published

on

হবিগঞ্জ শহরে চাঞ্চল্যকর জামায়াত নেতা ও ফার্মেসী ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় প্রধান আসামি শফিকুল আলমকে আমৃত্যু এবং তার আপন ভাইসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন প্রধান আসামি শফিকুল আলমের ছোট ভাই শহিদুল আলম আকিক, বানিয়াচং উপজেলার মকা গ্রামের জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল, ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া ও নাহিদ মিয়া। নিহত মহিবুর ও দণ্ডপ্রাপ্তদের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে।


অন্যদিকে, বুলবুল ও জুয়েলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। মামলার অন্য আসামি আকবর হোসেন, শাহজাহান ও আব্দুল কাইয়ুম রায় ঘোষণার আগেই মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।


মামলার বিবরণে জানা যায় হবিগঞ্জ পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা মহিবুর রহমান চৌধুরীর সঙ্গে মকা গ্রামের চাচাতো ভাই শফিকুল আলম চৌধুরী ও তার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। ২০১৩ সালের ১৭ জুন রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি বড় পুকুর এলাকায় মহিবুর রহমানকে একা পেয়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বারো বছরেরও অধিক সময় পর ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গুলজার খান বলেন, “মহিবুর রহমান চৌধুরী হত্যাকাণ্ডটি ছিল একটি আলোচিত ঘটনা। শহরের আবাসিক এলাকায় প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
নিহতের ছোট ভাই মাহফুজ চৌধুরী বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট নই। একজন জীবন্ত মানুষকে এভাবে কুপিয়ে হত্যার পরও এটি কাঙ্ক্ষিত রায় নয়। আমরা উচ্চ আদালতে যাব।”
এদিকে রায় ঘোষণার পর আসামীপক্ষ উত্তেজিত হয়ে বাদীপক্ষের ওপর হামলা চালাতে উদ্যত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, রায় ঘোষণার পর বাদীপক্ষ উত্তেজিত হয়ে আসামিদের ওপর হামলা চালাতে উদ্যত হয়। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

দূর্নীতি1 day ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়3 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়4 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়5 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়7 days ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি3 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

Exit mobile version