Connect with us

জাতীয়

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

Published

on

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। সংগঠনটির সম্পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় অত্যন্ত আনন্দঘন এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে গ্রামের এক অসহায় ও পিতৃহীন তরুণীর বিয়ে।

​শুক্রবার সুন্দ্রাটিকি গ্রামে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুব সংঘের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে বিয়ের অনুষ্ঠানটি রূপ নেয় পুরো গ্রামের এক উৎসবমুখর আমেজে।

​জানা গেছে, পিতৃহীন ওই তরুণীর বিয়ের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সংগঠনটি। তাদের উদ্যোগে বর-কনের নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নার সামগ্রী, বিছানাপত্রসহ নানাবিধ উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন ও রান্নাবান্নাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা যুব সংঘের সদস্যরা নিজ দায়িত্বে সফলভাবে সম্পন্ন করেন। বিয়েতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের মুরুব্বিরা উপস্থিত থেকে বর-কনেকে আশীর্বাদ ও দোয়া করেন।

​এ বিষয়ে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মো. কেফায়েত উল্লা বলেন, “একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে এবং মেয়েটির সুন্দর ভবিষ্যতের অংশীদার হতে পেরে আমাদের সংগঠনের প্রতিটি সদস্য আজ আনন্দিত ও গর্বিত। এটি কেবল আমাদের দায়িত্ব ছিল না, বরং সমাজের প্রতি আমাদের এক গভীর দায়বদ্ধতা ছিল। বিশেষ করে, আমাদের সংগঠনের যে সকল প্রবাসী সদস্য দূর পরবাসে থেকেও এই মহৎ উদ্যোগে অর্থ ও পরামর্শ দিয়ে যুক্ত হয়েছেন, তাদের প্রতি আমি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব হতো না।”

​তিনি আরও বলেন, “পাশাপাশি গ্রামের মুরুব্বি, উপদেষ্টা এবং স্থানীয় এলাকাবাসী যেভাবে আমাদের মাঠে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ এই শুভ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হলো। যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ ভবিষ্যতেও এমন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

​এদিকে, যুব সংঘের তরুণদের এমন সুশৃঙ্খল ও মানবিক উদ্যোগ এবং প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল। তারা মনে করছেন, এই ঘটনা সমাজকে এক দারুণ ইতিবাচক বার্তা দিল এবং যুব সমাজের এমন দায়িত্বশীল ভূমিকা অন্যান্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।

উক্ত মহৎ ও মানবিক বিয়ে সম্পন্ন করার পুরো আয়োজনে মাঠে থেকে অক্লান্ত পরিশ্রম ও তদারকি করেছেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের একঝাঁক প্রাণোচ্ছল সহযোদ্ধা।

​অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন— সাধারণ সম্পাদক জনাব কাওছার মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি লিটন মিয়া, সহ-সভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলি দরবেশ, সহ সমাজসেবা সম্পাদক মোছাব্বির মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো: সেলিম মিয়া, সমাজসেবা সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ-সমাজসেবা সম্পাদক মোবাশ্বির মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক রোহেন মিয়া এবং সহ-ক্রীড়া সম্পাদক জাকারিয়া আহমেদ।

​এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আছকির মিয়া, মাসুক মিয়া, নুর ইসলাম, ওয়াহিদ মিয়া তালুকদার, মোজাহিদ মিয়া, মো: মোসাব্বির মিয়া এবং মো: শামিম মিয়া তালুকদারসহ অন্যান্য সদস্যরা বিয়েবাড়ির ব্যবস্থাপনা থেকে শুরু করে খাবার পরিবেশন ও বিদায় মুহূর্ত পর্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন।

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়2 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়2 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি5 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি2 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

Exit mobile version