জাতীয়
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
Published
5 months agoon
By
Desk
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন একটি সড়কের প্রায় ১ লক্ষ পুরাতন ইট দুই যুবলীগ নেতার কাছে বিক্রি করা হয়েছে।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই এলাকায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা এইচবিবি (HBB) করণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনন্যা ট্রেডার্স। প্রতিষ্ঠানটি কাজ বিক্রি করে দেয় শায়েস্তাগঞ্জ এলাকার বাহাদুর আলম ও জুয়েল মিয়া নামে দুই যুবলীগ নেতার কাছে।
অভিযোগ রয়েছে, সড়কে ব্যবহৃত পুরাতন ইটগুলো সরকারি বিধিমালা অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রি না করে গোপনে ওই দুই যুবলীগ নেতার কাছে ৫ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ওই ইটের পরিমাণ প্রায় ১ লক্ষের মতো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুরাবই এলাকার সড়ক থেকে পুরাতন ইট উত্তোলন করছেন কয়েকজন শ্রমিক। শ্রমিকরা জানান, সাব-ঠিকাদার বাহাদুর আলমের নির্দেশে তারা ইট উত্তোলনের কাজ করছেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শ্রমিকরা পুরাতন সলিং উত্তোলনের কাজ করছেন। সাব ঠিকাদার এখান থেকে ইটগুলো সরিয়ে নেয়ার পাঁয়তারা করছেন বলেও জানান তারা। এসময় তারা সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে কিভাবে ইট গুলো বিক্রি করা হয়েছে তা খতিয়ে দেখার দাবি জানান।
এ বিষয়ে অনন্যা ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোবাশ্বির আহমেদ মজনু সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবেন বলে জানান।
সাব-ঠিকাদার বাহাদুর আলম বলেন, এই বিষয়ে আপনি ফজলু ভাইয়ের সাথে কথা বলেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, এসব ইট নিলাম হওয়ার কথা। আমি বদলি হয়ে চলে আসছি। বর্তমানে এই বিষয়ে কিছু জানিনা।
স্থানীয় সচেতন মহল সরকারি সম্পদ বিক্রির ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...