দূর্নীতি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
Published
3 months agoon

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশের পর নিজেকে রক্ষা করতে বিভিন্ন মহলে তদবির শুরু করেছেন রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন। অবৈধ বালু ব্যবসা অব্যাহত রাখা, প্রশাসনিক ব্যবস্থা এড়ানো এবং দলীয় পদ রক্ষায় তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। এমনকি সংবাদ প্রকাশ ঠেকাতেও অপচেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মমিনুল ইসলাম মমিনের নেতৃত্বে হবিগঞ্জের সুতাং নদীর শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হয়। পরে নৌকাযোগে এসব বালু রাজিউড়া ইউনিয়নের চানপুর খেলার মাঠ এলাকায় এনে স্তূপ করে রাখা হয়। পরবর্তীতে জেলার বিভিন্ন স্থানে উচ্চমূল্যে তা বিক্রি করা হয়। এই বালু বিক্রির প্রচারণার জন্য ‘জমজম এন্টারপ্রাইজ’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়, যেখানে নিয়মিত বিজ্ঞাপন প্রকাশ করা হতো। ওই বিজ্ঞাপনগুলোতে ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ থাকার পাশাপাশি মমিনুল ইসলাম মমিনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও সেগুলো শেয়ার করা হয়।
এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ‘জমজম এন্টারপ্রাইজ’ নামে পরিচালিত ফেসবুক পেজটি বন্ধ করে ফেলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি ধামাচাপা দিতে এবং সম্ভাব্য প্রশাসনিক পদক্ষেপ এড়াতে বিভিন্ন পর্যায়ে তদবির শুরু হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দৃশ্যমান কোন পেশা না থাকলেও ৫ আগস্টের পর দলীয় পদবী ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বিপুল অর্থবিত্তের মালিক হয়ে উঠেছেন মমিনুল ইসলাম মমিন। জমজম হার্ডওয়্যার নামে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি ব্যবহার করছেন প্রায় ৩ লক্ষ টাকা দামের এফজেড মোটরসাইকেল। দলীয় পদবী ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা করায় দলের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা বলেন, দলীয় পদবী ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনায় জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা উচিত।
তবে এসব অভিযোগের বিষয়ে মমিনুল ইসলাম মমিনের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে যথাযথ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...