দূর্নীতি
শাহজীবাজার রাবার বাগানে লোকসান ৫৭ কোটি টাকা
Published
2 years agoon
By
admin
অর্থনৈতিক গুরুত্বের কারণে রাবারকে সাদা সোনা হিসেবে আখ্যায়িত করা হয়। বিশ্বের প্রায় ৪৬ হাজার পণ্য তৈরী হয় রাবারের মাধ্যমে।
বাংলাদেশে রাবার শিল্পের যাত্রা শুরু ১৯৬০ সালে। বর্তমানে দেশে রাষ্ট্রয়াত্ব বাগানের সংখ্যা ১৮টি। এছাড়া ছোট-বড় বেশ কিছু ব্যক্তি মালিকানাধিন বাগান রয়েছে। দেশে প্রতি বছর রাবারের চাহিদা প্রায় ২০ হাজার টন। এর বিপরীতে দেশে বছরে উৎপাদন হচ্ছে সাড়ে ১১ হাজার টন। এর মধ্যে সরকারি বাগান থেকে বছরে ৬ হাজার টন এবং ব্যক্তি মালিকানাধিন বাগান থেকে ৫.৫০ হাজার টন রাবার উৎপাদন হচ্ছে। বাকি রাবার আমদানি করতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে।
রাষ্ট্রয়াত্ব ১৮টি বাগানের মধ্যে একটি শাহজীবাজার রাবার বাগান। ২ হাজার ১০৪ একর জায়গা নিয়ে ৮০ দশকে হবিগঞ্জের মাধবপুরে বাগানটি গড়ে তোলা হয়। একসময় লাভজনক থাকলেও ২০১৩ সালের পর থেকে প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে বাগানটিকে। গেল ১০ বছরে বাগানের লোকসানের পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা।
বাগান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ি ২০১৩-১৪ অর্থবছর ৪ কোটি ৫৭ লাখ, ২০১৪-১৫ অর্থবছর ৪ কোটি ৭০ লাখ, ২০১৫-১৬ অর্থবছর ৪ কোটি ২৬ লাখ, ২০১৬-১৭ অর্থবছর ৪ কোটি, ২০১৭-১৮ অর্থবছর ৩ কোটি ৬৪ লাখ, ২০১৮-১৯ অর্থবছর ৭ কোটি ৮৮ লাখ, ২০১৯-২০ অর্থবছর ৭ কোটি ৮০ লাখ, ২০২০-২১ অর্থবছর ৭ কোটি ৭৪ লাখ, ২০২১-২২ অর্থবছর ৫ কোটি ৭১ লাখ, ২০২২-২৩ অর্থবছর ৬ কোটি ৬৪ লাখ টাকা লোকসান হয়েছে।
কর্তৃপক্ষ বলছে- অপরিকল্পিতভাবে বাগান পরিচালনা, গাছের জীবনচক্র শেষ এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়া লোকসানের বড় কারণ।
বাংলাদেশ রাবার বোর্ডের তথ্য বলছে, মূলত একটি রাবার গাছের কষ দেওয়ার স্বাভাবিক ক্ষমতা থাকে ৩০ থেকে ৩২ বছর পর্যন্ত। কিন্তু শাহজীবাজারের গাছগুলোর বয়স প্রায় ৪০ এর বেশি। ফলে এক দশক আগেই কষ দেওয়ার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলেছে বাগানটি। যে কারণে দিনদিন কমছে কষ সংগ্রহের পরিমাণ।
শাহজীবাজার রাবার বাগানে নিয়মিত কাজ করেন আড়াইশ’ শ্রমিক। কাকডাকা ভোরে এসব শ্রমিক কষ সংগ্রহে নামেন। বাগানের ঝোপঝাড়ে কাজ করায় সাপ-বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় আর বন্যজন্তুদের আক্রমণের শঙ্কা থাকলে নেই নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে এসব শ্রমিকদের।
১৫ বছরের বেশি সময় ধরে এই বাগানে কাজ করেন আব্দাল মিয়া। তিনি বলেন, ‘আমরা যে টাকা বেতন পাই তা দিয়ে চলা বর্তমান সময়ে অনেক কঠিন। এখানে ওভারটাইম করার কোন সুযোগ নেই। এছাড়া আমাদের নিরাপত্তার কোন ব্যবস্থাও নেই।’
তিনি বলেন, ‘প্রতি বছর শীত মৌসুমে আমাদের জুতা, গ্লাবস, রেইনকোর্ট দেওয়ার কথা। কিন্তু কোন কিছুই দেওয়া হয় না। চাইলেই শুধু বলে বাগান লোকসানে আছে।’
শাহজীবাজার রাবার বাগানের সহকারি মাঠ তত্বাবধায়ক মো. শরীফুল ইসলাম বলেন, ‘গাছ থেকে কষ সংগ্রহের পর সেটিকে আনা হয় রাবার প্রসেসিং সেডে। এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তরল কষকে সেডে রূপান্তর করা হয়। কিন্তু এই বাগানে যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলো অনেক পুরনো। আধুনিক যন্ত্রাংশ না থাকায় একদিকে রাবারের সেড তৈরী করতে গিয়ে সময় বেশি লাগছে, অন্যদিকে কমছে রাবারের গুণগত মান।’
তিনি বলেন, ‘বাগানের গাছগুলোর অবস্থা খুবই খারাপ। বয়স বেশি হওয়ায় গাছগুলোতে যতেষ্ট কষ আসে না। সেই সাথে অর্ধেকের চেয়ে বেশি গাছ থেকে এক ফোটা কষও পাওয়া যায় না। সেগুলোতে পোকামাকড় আক্রমণ করেছে।’

You may like
1 Comment
Leave a Reply
Leave a Reply
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ

mitolyn official
January 26, 2026 at 10:20 pm
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.