Connect with us

মিরর বিশেষ

সদর হাসপাতালে চিকিৎসাহীন মৃত্যু

| মৃত্যুর এক ঘণ্টা পরও এলেন না চিকিৎসক

Published

on

| ছবি : মৃত মোঃ আব্দুল মজিদ

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা না পেয়ে মোঃ আব্দুল মজিদ নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অভিযোগ উঠেছে রোগী মৃত্যুর সঙ্গে লড়াই করলেও দায়িত্বে থাকা ডাক্তার বা নার্স কেউই এগিয়ে আসেননি। মৃত্যুর পরও দীর্ঘ এক ঘণ্টা পর্যন্ত হাসপাতালের কেউ উপস্থিত হননি।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী মজিদ । দ্রুত সদর  হাসপাতালে নেওয়া হলেও জরুরি বিভাগে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। নার্সদের সহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। রোগী কাতরাতে থাকলেও কর্তব্যরত কর্মীরা উদাসীন ছিলেন বলে অভিযোগ উঠেছে।  এক পর্যায়ে প্রায় ৪০ মিনিট পর একটি অক্সিজেনের অকেজো সিলিন্ডার নিয়ে এসে মজিদকে দেয়া হয়। কিন্তু সিলিন্ডারের গ্যাস ছিল না।

পরবর্তীতে এই অক্সিজেনের সিলিন্ডার পরিবর্তন করতে করতেই প্রায় দের ঘন্টা সময় লাগিয়ে দেয়া হয়। ডাক্তার কিংবা নার্স কেউই এগিয়ে আসেনি। একপর্যায়ে চিকিৎসাহীন অবস্থা মৃত্যুবরণ করেন ব্যবসায়ী আব্দুল মজিদ।

মোঃ আব্দুল মজিদ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের মরহুম আবু মিয়ার পুত্র। মোঃ আব্দুল মজিদ ধুলিয়াখাল পয়েন্টের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

ব্যবসায়ী মজিদের চিকিৎসাহীন মৃত্যু বিষয়ে তার ভাই আব্দুল রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা বারবার সাহায্য চেয়েছি। ডাক্তার ডাকলাম, নার্স ডাকলাম কেউ আসেনি। সন্ধ্যা ৬ টায় নিয়ে আসছিলাম রাত ৯ টা বাজে মৃত্যু ২ ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো কোন ডাক্তার আসেনি, নার্স – ওয়ার্ড বয়দের কাছে গেলাম কেই কিছুতেই কর্ণপাত করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীর মৃত্যু হওয়ার প্রায় এক ঘণ্টা পর একজন নার্স এসে তাকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে শোক ও ক্ষোভে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমে যায়।

স্থানীয় এক মহিলা বলেন হাসপাতালে মানুষ আসে বাঁচার আশায়, আর এখানে মৃত্যু হয় অবহেলায় এটা অমানবিক। যদি সরকারি হাসপাতালের এই অবস্থা হয় তাহলে হাসপাতালের কী দরকার।

এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তত্ত্বাবধায়ককে একাধিক বার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মিরর বিশেষ17 hours ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি5 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়5 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ6 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ3 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির