Connect with us

শিক্ষা

হবিগঞ্জে পরিক্ষায় বহিস্কারের ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক কারাগারে

Published

on

হবিগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার তারাবিহর নামাজের পর সদর থানার এস আই মমিনুল ইসলামসহ একদল পুলিশ ইনাতাবাদ এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, লাখাই উপজেলার সিংহগ্রামের জৈনক ব্যক্তি হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বসবাস করেন। তার কন্যা গত বছর এসএসসি পরীক্ষার সময় জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরের নিকট প্রাইভেট পড়তো। এসময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন শিক্ষক হুমায়ুন। এতে রাজি না হলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে তার বন্ধুবান্ধব দিয়ে বহিস্কারের ভয় দেখান। ভয়ে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সম্মতি দিলে গত বছরের ১৭ আগষ্ট প্রাইভেট পড়ানোর সময় তার বাসায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন হুমায়ুন।

বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্কুলের প্রধান শিক্ষক মামলা না করে সালিশ বিচারের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ নিয়ে ৬ ডিসেম্বর সালিশও হয়। কিন্তু তা ওই শিক্ষক না মানায় ১১ ডিসেম্বর সদর থানায় মামলা করেন ছাত্রীর পিতা। এরপর ওই শিক্ষক হাইকোর্ট থেকে জামিন আনলেও মেয়াদ শেষ হওয়ার পরও আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়2 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ2 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়3 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়3 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি4 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি5 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

আইন - আদালত5 days ago

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...

জাতীয়5 days ago

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...

জাতীয়6 days ago

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি

কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির