Connect with us

জাতীয়

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন ইসলামি বক্তা মুফতি তাহেরি

Published

on

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন আলোচিত ইসলামী বক্তা মুফ্তি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি ।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বৃহত্তর সুন্নি জোট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন আত তাহেরির নাম।

১৮ ডিসেম্বর’২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় বৃহত্তর সুন্নী জোট এর সভায় সর্বসম্মতভাবে নিম্নোক্ত প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি বি এস পি এর অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য এড, আবু নাছের তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওসমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমূখ।

প্রার্থী ঘোষণা হতেই মাধবপুর ও চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এ আসনে একটি গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ প্রার্থী মনোনীত হওয়ায় স্থানীয় সাধারণ জনগণ মনে করছেন, এবারের নির্বাচনে সুন্নিজামাত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।

প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

চুনারুঘাট উপজেলা যুব সেনা সভাপতি সাংবাদিক সুলতান খান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কেন্দ্রীয়ভাবে মুফ্তি আত্ব তাহেরিকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে।তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব।

জাতীয়8 hours ago

 শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...

মতামত1 day ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়1 day ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়1 day ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়4 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ4 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়4 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়4 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি5 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির