আইন - আদালত
হবিগঞ্জে ২০২৩ সালে ১২ মাসে ৩৫ খুন
Published
2 years agoon
By
admin
হবিগঞ্জে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এক বছরে অন্তত ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রামে আধিপত্য বিস্তার, যৌন লালসা, যৌতুক, পূর্বশত্রুতা, নির্বাচন পরবর্তী বিরোধ ও জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে ৩৫ জন খুন হয়েছেন বলে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদে প্রকাশ পেয়েছে। এর মধ্যে অধিকাংশ আলোচিত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ, র্যাব ও পিআইবি। গত এক বছরে জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে বৃহত্তম গ্রাম বানিয়াচং উপজেলায়। বিশেষ করে হাওরাঞ্চলের এ উপজেলায় গ্রাম্য দাঙ্গায়ই সবেচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও র্যাবের অভিযানে অধিকাংশ খুনের সঙ্গে জড়িত ঘাতকদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, এক বছরে জেলার বানিয়াচং উপজেলায় ১২টি, চুনারুঘাটে ৫টি, লাখাইয়ে ৩টি, হবিগঞ্জ সদরে ৪টি, বাহুবলে ৩টি, মাধবপুরে ৩টি, আজমিরীগঞ্জে ২টি, নবীগঞ্জে ২টি ও শায়েস্তাগঞ্জে ১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে। এ ছাড়া গ্রাম্য দাঙ্গা, রাজনীতি, পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে এক বছরে সংঘর্ষে অন্তত ২ হাজারের অধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে বানিয়াচং উপজেলায় ৮০০, সদর উপজেলায় আরও অন্তত ৫ শতাধিক আহত হন। বাহুবলে ১৫০, নবীগঞ্জে ১৬৫, মাধবপুরে ১৪৫, লাখাইয়ে ১৯০, আজমিরীগঞ্জে ১১৫, চুনারুঘাটে ১১০ ও শায়েস্তাগঞ্জে ১২০ জন আহত হয়েছেন। শহরে পরপর ৩টি পুলিশ-বিএনপি’র ঘটনায় ৩ শতাধিক নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ছাড়া গ্রাম্য দাঙ্গায় বেশি আহত হয়েছেন বানিয়াচংয়ে। অন্যান্য উপজেলায় কমবেশি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। গ্রাম্য দাঙ্গা রোধকল্পে পুলিশ সচেতনতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও থামেনি সংঘর্ষ। গ্রাম্য সর্দার প্রথা ও মাতব্বরদের দলাদলির কারণে প্রত্যন্ত অঞ্চলে সহিংসতার ঘটনা বেশি ঘটছে। সব মিলিয়ে গেল বছর অনেকটা আলোচনার মধ্যেই পার করেছেন হবিগঞ্জের জনগণ।
এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল হক জানান, প্রত্যেকটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পরপরই হবিগঞ্জ জেলা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক লোমহর্ষক ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্যও ২৪ ঘণ্টার মধ্যেও উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছে পুলিশ। তবে এ জেলা যেহেতু দুর্গম হাওর, নদী ও পাহাড়বেষ্টিত তাই ইচ্ছে থাকলেও অনেক সময় দ্রুত সময়ের মধ্যে পৌঁছতে পারে না পুলিশ। তবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
You may like
1 Comment
Leave a Reply
Leave a Reply
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী

mitolyn
January 27, 2026 at 1:36 am
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.