আইন - আদালত
কেএনএফের নারী সদস্যসহ ৫৩ জন আটক
Published
2 years agoon
By
admin
বান্দরবানে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে কেএনএফের সক্রিয় সদস্য ৫৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রুমা, থানচি ও সদর উপজেলারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনসহ মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত সবাইকে সোমবার সন্ধ্যার দিকে সদর থানায় নিয়ে আসা হয়।
সোমবার রুমা উপজেলার বেথেল পাড়া থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা সবাই রুমা বেথেল পাড়া বাসিন্দা। সন্ধ্যার দিকে গ্রেপ্তারকৃত সবাইকে সদর থানায় নিয়ে আসা হলেও তাদের সবার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে অভিযান শুরু করে যৌথবাহিনী। এসময় রুমার বেথেল পাড়া থেকে ৩১ জন পুরুষ ও ১৮ জন নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাতটি দেশি বন্দুক, ২০টি গুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।
এদিকে গত শনিবার রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করে র্যাব। রোববার রাতে থানচি টিএন্ডটি পাড়া ও সদর উপজেলা রেইচা চেকপোস্ট এলাকা থেকে চালকসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, দিনব্যাপী যৌথবাহিনীর অভিযানে ৪৯ জন ও তার আগে আরও চার জনসহ মোট ৫৩ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
You may like
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...