Connect with us

আইন - আদালত

কেএনএফের নারী সদস্যসহ ৫৩ জন আটক

Published

on

বান্দরবানে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে কেএনএফের সক্রিয় সদস্য ৫৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রুমা, থানচি ও সদর উপজেলারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনসহ মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত সবাইকে সোমবার সন্ধ্যার দিকে সদর থানায় নিয়ে আসা হয়।

সোমবার রুমা উপজেলার বেথেল পাড়া থেকে তাদেরকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা সবাই রুমা বেথেল পাড়া বাসিন্দা। সন্ধ্যার দিকে গ্রেপ্তারকৃত সবাইকে সদর থানায় নিয়ে আসা হলেও তাদের সবার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে অভিযান শুরু করে যৌথবাহিনী। এসময় রুমার বেথেল পাড়া থেকে ৩১ জন পুরুষ ও ১৮ জন নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাতটি দেশি বন্দুক, ২০টি গুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।

এদিকে গত শনিবার রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করে র‌্যাব। রোববার রাতে থানচি টিএন্ডটি পাড়া ও সদর উপজেলা রেইচা চেকপোস্ট এলাকা থেকে চালকসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, দিনব্যাপী যৌথবাহিনীর অভিযানে ৪৯ জন ও তার আগে আরও চার জনসহ মোট ৫৩ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মতামত13 minutes ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়4 hours ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়6 hours ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়2 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ3 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়3 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়3 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি4 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি5 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির