Connect with us

জাতীয়

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

Published

on

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে, কে সেই ব্যক্তি, যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি? এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, নীহার প্রেমিক নাকি পাকিস্তানের নাগরিক।

সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেইজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এর পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। কয়েক মাস আগে বিয়ের গুঞ্জনের পর এবার তার সম্পর্কের খবর নতুন করে আলোচনায় এসেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, নীহার প্রেমিক পাকিস্তানের একজন নাগরিক।

আরো বলা হচ্ছে, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে নীহার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এ বিষয়ে নীহার কাছে জানতে চাওয়া হলে তিনি গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করেননি।

আপনার প্রেমিক পাকিস্তানের নাগরিক বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, এ বিষয়ে কী বলবেন?—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী শুধু বলেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেইজড।’

নিজের সম্পর্ক নিয়ে আপাতত এর বেশি কিছু জানাতে রাজি নন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দেখুন, এই এনগেইজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেইজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে একটি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল।

পরে অবশ্য বিষয়টিকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসে। এবার সম্পর্কের বিষয়টি নিজেই প্রকাশ করলেও হবু জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপনই রাখছেন এই অভিনেত্রী।

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির