জাতীয়
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
Published
2 months agoon
By
Desk
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। সংগঠনটির সম্পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় অত্যন্ত আনন্দঘন এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে গ্রামের এক অসহায় ও পিতৃহীন তরুণীর বিয়ে।
শুক্রবার সুন্দ্রাটিকি গ্রামে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুব সংঘের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে বিয়ের অনুষ্ঠানটি রূপ নেয় পুরো গ্রামের এক উৎসবমুখর আমেজে।
জানা গেছে, পিতৃহীন ওই তরুণীর বিয়ের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সংগঠনটি। তাদের উদ্যোগে বর-কনের নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, রান্নার সামগ্রী, বিছানাপত্রসহ নানাবিধ উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন ও রান্নাবান্নাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা যুব সংঘের সদস্যরা নিজ দায়িত্বে সফলভাবে সম্পন্ন করেন। বিয়েতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের মুরুব্বিরা উপস্থিত থেকে বর-কনেকে আশীর্বাদ ও দোয়া করেন।
এ বিষয়ে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মো. কেফায়েত উল্লা বলেন, “একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে এবং মেয়েটির সুন্দর ভবিষ্যতের অংশীদার হতে পেরে আমাদের সংগঠনের প্রতিটি সদস্য আজ আনন্দিত ও গর্বিত। এটি কেবল আমাদের দায়িত্ব ছিল না, বরং সমাজের প্রতি আমাদের এক গভীর দায়বদ্ধতা ছিল। বিশেষ করে, আমাদের সংগঠনের যে সকল প্রবাসী সদস্য দূর পরবাসে থেকেও এই মহৎ উদ্যোগে অর্থ ও পরামর্শ দিয়ে যুক্ত হয়েছেন, তাদের প্রতি আমি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “পাশাপাশি গ্রামের মুরুব্বি, উপদেষ্টা এবং স্থানীয় এলাকাবাসী যেভাবে আমাদের মাঠে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ এই শুভ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হলো। যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ ভবিষ্যতেও এমন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
এদিকে, যুব সংঘের তরুণদের এমন সুশৃঙ্খল ও মানবিক উদ্যোগ এবং প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল। তারা মনে করছেন, এই ঘটনা সমাজকে এক দারুণ ইতিবাচক বার্তা দিল এবং যুব সমাজের এমন দায়িত্বশীল ভূমিকা অন্যান্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।
উক্ত মহৎ ও মানবিক বিয়ে সম্পন্ন করার পুরো আয়োজনে মাঠে থেকে অক্লান্ত পরিশ্রম ও তদারকি করেছেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের একঝাঁক প্রাণোচ্ছল সহযোদ্ধা।
অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন— সাধারণ সম্পাদক জনাব কাওছার মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি লিটন মিয়া, সহ-সভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলি দরবেশ, সহ সমাজসেবা সম্পাদক মোছাব্বির মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো: সেলিম মিয়া, সমাজসেবা সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ-সমাজসেবা সম্পাদক মোবাশ্বির মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক রোহেন মিয়া এবং সহ-ক্রীড়া সম্পাদক জাকারিয়া আহমেদ।
এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আছকির মিয়া, মাসুক মিয়া, নুর ইসলাম, ওয়াহিদ মিয়া তালুকদার, মোজাহিদ মিয়া, মো: মোসাব্বির মিয়া এবং মো: শামিম মিয়া তালুকদারসহ অন্যান্য সদস্যরা বিয়েবাড়ির ব্যবস্থাপনা থেকে শুরু করে খাবার পরিবেশন ও বিদায় মুহূর্ত পর্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেন।
You may like
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
