Connect with us

আইন - আদালত

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদী থেকে মাথাবিহীন লাশ উদ্ধার

Published

on

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর ইউনিয়নের কুশিয়ারা শাখা নদী থেকে মাথাবিহীন বস্তাবন্দি  একটি মরদেহ স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা না থাকা ও শরীরের অংশ বেশি পচেঁগলে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ পুরোনো। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু রাখাল বালক নদীরপাড় সংলগ্ন বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের অবগত করেন৷ এরপর স্থানীয়রা পুলিশকে বস্তাবন্দি লাশের বিষয়টি অবগত করলে আজমিরীগঞ্জ থানার ওসিসহ পুলিশের একটি দল  ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আমরা ঘঠনাস্থলে পৌঁছে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করি। মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রযেছে তবে মরদেহটি নারী নাকি পুরুষ সেটি এখনো বলা যাচ্ছেনা। আমরা আইনানুগ ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি৷ 

2 Comments

2 Comments

  1. herpafend

    February 1, 2026 at 11:13 am

    **herpafend**

    Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.

  2. nervecalm

    March 14, 2026 at 3:15 pm

    **nervecalm**

    NerveCalm is a high-quality nutritional supplement crafted to promote nerve wellness, ease chronic discomfort, and boost everyday vitality.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির