সারাদেশ
আজমিরীগঞ্জে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন
Published
1 year agoon
বাংলাদেশ প্রেস ক্লাব আজমেরিগঞ্জ শাখার উদ্যোগে আজ সোমবার উপজেলার সামনে আয়োজিত হয় এক বিশাল মানববন্ধন। মানববন্ধনের মূল দাবি ছিল—আজমিরীগঞ্জ পৌরসভার লাল মিয়া বাজার থেকে বিরাট শিবপাশার রাস্তার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার ও উন্নয়ন।
স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির পৌরসভার পৌর সেক্রেটারি -মোহাম্মদ কুতুব উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক- খালেদুল রশিদ ঝলক,আজমিরীগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সরশ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক -ভিপি ফখরুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক দিলওয়ার হোসেন দিলু, ওলামা পরিষদের সভাপতি – তারিফ বিন সামস , আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন পেশুয়ার,সেক্রেটারি মুজিবুল ইসলাম সহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনরা।
বক্তারা বলেন, উপজেলার প্রধান সড়ক লাল মিয়া বাজার থেকে বিরাট পর্যন্ত দীর্ঘদিন যাবত ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ জনগণ।বিশেষ করে কোন রোগীকে নিয়ে গেলে রোগীর অবস্থা আরো আশঙ্কা জনক হয়ে যায়। এছাড়াও উপজেলার বিএনপির স্থানীয় নেতারা রাস্তায় মেরামতের জন্য যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে ও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখার সভাপতি মো -শিবলুর রহমান তাঁর বক্তব্যে বলেন,
“বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ আমরা বাধ্য হয়েছি রাস্তায় দাঁড়াতে।”
বাংলাদেশ প্রেস ক্লাবের আজমিরিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান মাসুদ বলেন, উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে সর্বস্তরের জনগণ আসা যাওয়া করে, জেলা ও বিভাগ থেকে বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ মানুষ আসা যাওয়া করে, তাদের নজরে কি পড়ে না? জনগণের কথা চিন্তা না করা হলেও রোগীদের কথা বিবেচনা করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন, তা না হলে কঠিন আন্দোলন করা হবে।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন , সাংগঠনিক সম্পাদক মো আফলাক আহমেদ , অর্থ সম্পাদক মো জুবায়ের হোসেন,বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য রামকৃষ্ণ তালুকদার ।
বক্তরার একটাই দাবি অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু না হলে আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত এই দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারে।
You may like
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
