আইন - আদালত
কারাগারে হামলার পরিকল্পনা ছিল শিবিরের
Published
2 years agoon
By
admin
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ভর করে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল জামায়াত-শিবিরের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ সব প্রবেশপথ বন্ধ করে দিতে পরিকল্পনা ছিল তাদের। আর এতে মুখ্য ভূমিকা পালনের দায়িত্ব দেয়া হয়েছিল শিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখাকে।
সংগঠনটির বেশ কয়েকজনকে গ্রেফতারের পর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের টেলিগ্রাম অ্যাপের থেকে পাওয়া তথ্যে এমনটা জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলার সরকারি, বেসরকারি স্থাপনায় আগুন, অসংখ্য যানবাহন পুড়িয়ে দেয়াসহ সরকারি স্থাপনায় হামলার ঘটনা পরিকল্পিত ছিল বলে এতে প্রমাণ মিলেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কোটা আন্দোলন চলাকালে কারফিউ জারির পর ঢাকা থেকে পালিয়ে আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায় সহিংসতাকারীরা। এ অবস্থায় কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শিবিরের একটি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্রশিবিরের বিজ্ঞান ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানী, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন ও বেশ কয়েকজন কর্মী রয়েছেন।
পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে এই আস্তানাটি শিবিরের ঢাকা জেলা দক্ষিণের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। ওই বাসা থেকে উদ্ধার হয়েছে শিবিরের বিভিন্ন লিফলেট ও পুস্তিকাও।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গ্রেফতারদের জব্দ করা মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে তথ্য প্রমাণ অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ভর করে সারাদেশে সহিংসতা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল শিবিরের। স্বপ্নচারী, কাশফুল, বাঁশের কেল্লাসহ বেশকয়েকটি টেলিগ্রাম গ্রুপে এসব প্রমাণ মিলেছে।
এদিহাতে আসা তথ্য বলছে, টেলিগ্রামের স্বপ্নচারী গ্রুপে ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিয়াম তার একটি বার্তায় লিখেছেন, ‘দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ সকল শাখা এখন থেকেই প্রস্তুত থাকুন। বৃহত্তর কর্মসূচি আসতে যাচ্ছে। ডাক আসার সাথে সাথে সকল জনশক্তিসহ আমজনতাকে সঙ্গে নিয়ে ময়দানে জালিমশাহির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ইতোমধ্যে কেন্দ্র গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। সবাই প্রস্তুতি নিন। যেকোনো সময় নেট বন্ধ করে দেয়া হবে। তাই অফলাইনে সাংকেতিক শব্দের মাধ্যমে কথা বলা হলে বাকিটা বুঝে নিবেন।’
টেলিগ্রামের কাশফুল গ্রুপে সিয়াম নির্দেশনা দিয়ে বলেন, ‘আপনি আপনার থানার সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রাখুন। একই গ্রুপে আরেকজন লিখেছেন, ভাই, ককটলে প্রয়োজন। পুলিশকে প্রতিহত করার জন্য। এ সময় শিক্ষার্থীদের হাতে বাটুল আর গুলতি তুলে দেয়ার আহ্বান জানান সিয়াম। কীভাবে বাটুল দিয়ে আক্রমণ করা যায় সেই কৌশলও শিখিয়ে দেয়া হয়।
এছাড়া আন্দোলনকে উসকে দেয়ার মতো অসংখ্য অডিও বার্তাও এসেছে পুলিশের হাতে। একটি অডিও বার্তায় সিয়াম, প্রবেশমুখ বন্ধ করে ঢাকা অচল করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে সমন্বয় করে বড় একটি আন্দোলন করার পরিকল্পনাও ছিল তাদের।
পুলিশ সুপার আসাদুজ্জামান আরও বলেন, শুধু সহিংসতা, অগ্নিসন্ত্রাস এবং আন্দোলন উসকে দেয়া নয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার দখলেরও পরিকল্পনা ছিল শিবিরের। পুরো ঢাকাকে সারাদেশের সঙ্গে বিচ্ছিন করার পরিকল্পনা ছিল তাদের।
এদিকে কেরানীগঞ্জে আরও বেশ কয়েকটি শিবিরের আস্তানার খোঁজ পেয়েছে পুলিশ।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...