জাতীয়
গণভোটের রায় বাস্তবায়ন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ
Published
4 hours agoon

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুখলিছুর রহমান বলেন, ২০০৬ সাল থেকে আওয়ামী লীগ দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। কিন্তু সরকারের ‘আওয়ামী তোষণনীতির’ কারণে দলটি আবারও হত্যা ও নৈরাজ্যের রাজনীতি করার পরিবেশ পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই হবিগঞ্জকে কোনোভাবেই গোপালগঞ্জ হতে দেওয়া হবে না।’
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুশ শহিদ, সেক্রেটারি কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগ, হবিগঞ্জ পৌরসভা আমীর আব্দুল মজিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলা সেক্রেটারি সাইদুর রহমান।
এ ছাড়া বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব ও ছাত্রশিবিরের স্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
You may like
চুনারুঘাটে কৃষককে ভয় দেখিয়ে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতা সোহানের বিরুদ্ধে
গণভোটের রায় বাস্তবায়ন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ
চুনারুঘাটের মাছুমা ইসলাম মুন্নির এমবিবিএস ডিগ্রি অর্জন
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
চুনারুঘাটে কৃষককে ভয় দেখিয়ে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতা সোহানের বিরুদ্ধে
হবিগঞ্জের চুনারুঘাটে এক কৃষককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিরাশি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মনসুর আলী সোহান ও...
গণভোটের রায় বাস্তবায়ন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে...
চুনারুঘাটের মাছুমা ইসলাম মুন্নির এমবিবিএস ডিগ্রি অর্জন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারসংলগ্ন গোপালপুর গ্রামের কৃতী সন্তান মাছুমা ইসলাম মুন্নি সফলতার সঙ্গে এমবিবিএস (MBBS) ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ...
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...
পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়
| ফয়ছল চৌধুরী এমবিই
গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!
কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...
মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...
শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...
ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী
বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে