জাতীয়
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
Published
7 hours agoon
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও অগভীর পানিতে, আবার কোথাও পাথরের ফাঁকে আটকে রয়েছে দেশি মাছ। আর এ সুযোগকে ঘিরেই খোয়াই নদীজুড়ে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। প্রতিদিন শত শত মানুষ জাল ও খালি হাতে মাছ ধরতে নদীতে নামছেন। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে নদীর দুই পাড়।
প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, পুরান বাজার ব্রিজ, রেললাইন ব্রিজ এবং আলাপুর, কলিমনগর ও লেঞ্জাপাড়া এলাকায় মাছ ধরতে ভিড় করছেন স্থানীয়রা। কারও হাতে ঠেলা জাল, কারও হাতে ঝাঁকি জাল। আবার কেউ পাথরের ফাঁকে হাত ঢুকিয়ে খুঁজছেন মাছ। দল বেঁধে মাছ ধরার এমন দৃশ্য নদীপাড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানি কমে যাওয়ায় অগভীর অংশ ও পাথরের ফাঁকে আটকে পড়া দেশি মাছ সহজেই ধরা পড়ছে। এসব মাছের মধ্যে রয়েছে পুঁটি, টেংরা, বাইম, লাছো, কেরি, ছেলাপাতি, মিগেল ও গুচি বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ।
সরেজমিনে নদীর পাড়ে গিয়ে দেখা যায়, কেউ জাল টেনে মাছ তুলছেন, কেউ পানিতে ডুব দিয়ে মাছ খুঁজছেন, আবার কেউ খালি হাতে পাথরের ফাঁক থেকে মাছ ধরছেন। ছোট-বড় মাছ ধরা পড়লেই আনন্দে মেতে উঠছেন সবাই। শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্করাও অংশ নিচ্ছেন এই আয়োজনে। অনেকে শখের বশে মাছ ধরছেন, আবার কেউ কেউ এসব মাছ বিক্রি করে বাড়তি আয় করছেন।
আলাপুরের বাসিন্দা রহমত মিয়া বলেন, “প্রতিবছর এই সময়ে নদীর পানি কমলে আমরা মাছ ধরতে আসি। কেউ আনন্দের জন্য মাছ ধরেন, আবার কেউ মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারের সদস্যদের নিয়ে নদীতে মাছ ধরার মধ্যে আলাদা আনন্দ রয়েছে।
স্থানীয়দের মতে, খোয়াই নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে মাছ ধরার এই আয়োজন এখন গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ও মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। নদীর পাড়ে এমন দৃশ্য উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসছেন। পানি আরও কমলে মাছ ধরা এবং মানুষের সমাগম বাড়বে বলে আশা করছেন তারা।
এদিকে, দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল আলম। তিনি বলেন, “নদীর নাব্যতা ফিরিয়ে এনে দেশীয় বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার পাশাপাশি মাছ সংরক্ষণে আশু ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
You may like
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
