Connect with us

দূর্নীতি

গাছ পাচার চক্রের মাস্টারমাইন্ড কাদির

| তিনি এখনো ধরা ছোঁয়ার বাহিরে

Published

on

ছবি | জগদীশপুর চেক স্টেশন কর্মকর্তা গোলাম কাদির

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে গত একবছরে কয়েক কোটি টাকার মূল্যবান গাছ চুরি করেছে একটি চক্র। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে তৈরি হওয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে পাচার হয়েছে এসব গাছ। ইতিমধ্যে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ সাময়িক বরখাস্ত হলেও বহাল তবিয়তে আছেন সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা। এরমাঝে আছেন গাছ পাচারের নেতৃত্ব দেওয়া জগদীশপুর বিট কাম চেক স্টেশন কর্মকর্তা গোলাম কাদির।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অন্তত ৫ কোটি টাকার সেগুন, চাপালিশ সহ মূল্যবান গাছ চোর চক্রের কাছে বিক্রি করেছেন রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদ। তার সহযোগী হিসেবে কাজ করেছেন জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট নূর মোহাম্মদ, তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান ও বন রক্ষক সুমন বিশ্বাস।। এসব গাছ রাতের আধারের কেটে ট্রাক যোগে ঢাকার সাভার সহ আশপাশের এলাকায় পাচার করেছে তারা। এই পাচার চক্রের নেতৃত্বে ছিলেন জগদীশপুর চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কাদির। যার ফলে শত শত অবৈধ চোরাই কাঠ বুঝাই গাড়ি গেলেও জগদীশপুর চেক স্টেশনে একটি গাড়িও আটক করা হয়নি।


বিশ্বস্ত সূত্রে জানা যায়, জগদীশপুর চেক স্টেশন কর্মকর্তা গোলাম কাদির চোরচক্রের সাথে চুক্তি করে মোটা অংকের টাকার বিনিময়ে এসব গাড়ি পাস দিয়েছেন। প্রতিটি টিপি (ট্রানজিট পাস) বিহীন চোরাই কাঠ বুঝাই গাড়ির বিপরীতে তিনি ঘুষ নিয়েছেন ২০ হাজার টাকা করে। ফলে অবাধে পাচার হয়েছে গাছ, উজার হয়েছে জাতীয় উদ্যান।


এছাড়াও তার বিরুদ্ধে বনের গাছ বিক্রি, স্ট্রিপ বাগানের টাকা লুপাট ও সরকারি নার্সারির চারা বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ নানান অভিযোগ রয়েছে। এদিকে চেক স্টেশনে এক বছরের অধিক সময় দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও উর্ধতন কর্তৃপক্ষকে মোটা অংকের উৎকোচ দিয়ে দেড় বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি ।

এ বিষয়ে জগদীশপুর চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে বক্তব্য দিবেন বলে জানান।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলমাছড়া বনের গাছ চুরির অভিযোগে চার বন কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করে স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির আহ্বায়ক মুজাহিদ মসি হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যা বর্তমানে হবিগঞ্জ পিবিআই তদন্ত করছে।


সাতছড়ি জাতীয় উদ্যানের গাছ চুরি ও পাচার কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমী ও পরিবেশবাদীরা।

সারাদেশ5 hours ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির