দূর্নীতি
ঘুষ না দেওয়ায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আপত্তি
দুই কর্মকর্তার দুই লক্ষ টাকা ঘুষ দাবি
Published
1 year agoon
চাহিদামতো দুই লক্ষ টাকা ঘুষ না দেওয়ায় নাহার এগ্রো এন্ড গ্র্যান্ড পেরেন্ট লিমিটেডের জন্য কৃষি জমিকে কৃষি শিল্প কাজে ব্যবহারের অনুমতি দিতে আপত্তি জানিয়েছেন সিলেট বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শিল্প প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার (লিগ্যাল ও এস্টেট) মোঃ ওয়াহিদুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ নাহার এগ্রো গ্র্যান্ড পেরেন্ট লিঃ নামে প্রতিষ্ঠানটিতে কৃষি শিল্প স্থাপনের জন্য জমি ক্রয়ের পূর্বানুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।

জেলা প্রশাসক বরাবর অভিযোগ
সেই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিস হতে উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা মৎস্য অফিস এবং শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস মতামতের জন্য প্রেরণ করা হয়। সে অনুযায়ী উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা মৎস্য অফিস তাদের সহযোগী মনোভাব প্রকাশ করে সরেজমিনে পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিস বরাবর অনাপত্তি পত্র মতামত সহ প্রেরণ করেন।

তোফায়েল স্বাক্ষরিত আপত্তি পত্র
কিন্ত শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস এই ব্যাপারে কোনো সহযোগীতা না করে উপজেলা নির্বাহী অফিস হতে প্রেরিত চিঠি ফেলে রাখেন। পরবর্তীতে তিনি শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে যোগাযোগ করলে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী তাকে শায়েস্তাগঞ্জ চেক স্টেশন কর্মকর্তা দিবাংকর রায়ের সাথে যোগাযোগ করতে বলেন।
তিনি গত ২৫ জুলাই চেক স্টেশনে গিয়ে দিবংকর রায় এর সাথে সাক্ষাৎ করলে তিনি তার সামনে মোবাইলের মাধমে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমদ চৌধুরীর সাথে কথা বলেন এবং তাকে জানায় সে যেন ২ লাখ টাকা ঘুষ প্রদান করতে হয়। অন্যথায় তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেগেটিভ রিপোর্ট প্রদান করা হবে। তিনি ঘুষ প্রদানে অপারগতা প্রকাশ করে উপজেলা নিবাহী অফিসারকে বিষয়টি মৌখিক ভাবে অবগত করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফোনের মাধ্যমে রেঞ্জ কর্মকর্তা কে তাড়াতাড়ি রিপোর্ট প্রদান জন্য অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে স্টেশন কর্মকর্তা দিংবকর রায় গত ৩০ জুলাই সরজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে আবারও সে তাকে জানায় যদি তাদের দাবিকৃত টাকা প্রদান না করেন তবে নেগেটিভ রিপোর্ট প্রদান করা হবে।
পরবর্তীতে ৩১ জুলাই রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী কৃষি জমি অকৃষি কাজে ব্যবহারের অনুমতি না দিতে সুপারিশ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসে রিপোর্ট জমা দেন।
এ বিষয়ে অভিযোগকারী ওয়াহিদুর রহমান বলেন, আগামী ২৪ তারিখ বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তা সহ শুনানি অনুষ্ঠিত হবে, পরবর্তীতে অফিসিয়ালি বিস্তারিত জানানো হবে।
ঘুষ দাবির বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, অফিসে চা খাওয়ার দাওয়াত রইল। আপনি বা আপনার প্রতিনিধি আমার অফিসে আসলে আমি এ ব্যাপারে বলব ইনশাআল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য।
একই বিষয়ে ফরেস্টার দিবাংকর রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
