জাতীয়
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
Published
5 hours agoon
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং ভূমি উন্নয়ন কর আদায়ে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ সেবাপ্রার্থীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কোনো কাজ করাতে গেলে তহশিলদার কুতুবউদ্দিনকে ঘুষ দেওয়া যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। নামজারি, জমির প্রতিবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ প্রায় সব ধরনের কাজেই অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা না দিলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা, প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়াসহ নানা উপায়ে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে তাহমিনা বেগম নামে এক স্কুলশিক্ষিকা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তার পারিবারিক জমি সংক্রান্ত একটি মামলার প্রতিবেদন দেওয়ার জন্য আদালত সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তহশিলদার কুতুবউদ্দিনকে। অভিযোগ রয়েছে, তদন্তের সময় তিনি তাহমিনা বেগমের কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। চাহিদামতো অর্থ না দেওয়ায় প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। এতে তিনি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান।
এছাড়াও নিয়মনীতি উপেক্ষা করে তহশিলদার কুতুবউদ্দিন ঘুষের বিনিময়ে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্যা প্রতিবেদন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে প্রকৃত মালিকদের জমি অন্যের নামে খারিজ হওয়ার মতো গুরুতর ঘটনাও ঘটছে বলে দাবি ভুক্তভোগীদের।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন অভিযোগ করে বলেন, তাদের পারিবারিক সম্পত্তি কোনো ধরনের তদন্ত ছাড়াই অর্থের বিনিময়ে অন্য এক ব্যক্তির নামে খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে তাদের পরিবার জমি বাটোয়ারা করতে পারছেন না এবং ভোগান্তির শিকার হচ্ছেন।
খাজনা আদায়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। সেবাপ্রার্থীদের দাবি, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। রসিদে কম টাকা উল্লেখ করে বাকি টাকা ব্যক্তিগতভাবে নেওয়ার অভিযোগও রয়েছে। এতে করে সরকারের রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে একটি প্রভাবশালী দালালচক্র সক্রিয় রয়েছে। এই চক্রের মাধ্যমে অধিকাংশ সেবাপ্রার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত তহশিলদার কুতুবউদ্দিন নামজারির প্রতিবেদনের ক্ষেত্রে সরেজমিনে পরিদর্শন ছাড়াই প্রতিবেদন দেওয়ার কথা জানিয়ে ভূল স্বীকার করে জানান, নামজারি আংশিক বাতিলের জন্য তিনি ইতোমধ্যে এসিল্যান্ডের কাছে আবেদন জানিয়েছেন। এছাড়াও শিক্ষিকা তাহমিনা বেগমের প্রতিবেদন তিনি সরেজমিনে গিয়ে দিয়েছেন বলে জানান। এসময় তিনি ঘুষ, এবং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর নজরদারি জরুরি। অভিযোগগুলো দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, ভূমি অফিসে সেবার নামে যদি ঘুষ ও জালিয়াতির সংস্কৃতি চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
You may like
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ
নতুন পরিচয়ে পুরনো দাপট
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস...
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং...
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদাবাজির মুলহোতা ইয়াসিন খান তারেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পক্ষে চাঁদা আদায়কারী...
নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ
ভূমধ্যসাগরে যে নৌকায় মারা যানা সুনামগঞ্জের ১২ জনসহ ১৮ বাংলেদেশি সেটি সাগরে পথ হারিয়ে ফেলেছিলো। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল...
নতুন পরিচয়ে পুরনো দাপট
| পৌর আ.লীগ নেতা শাহ্ আলম এখন পৌর বিএনপি নেতা
কাটাখালির বারুণীতে ৫০ চাঁদা আদায়ের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে কাটাখালি বারুনীকে কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক গ্রাম পুলশের। বিরুদ্ধে। একটি ভিডিওতে দেখা...
বাহুবলে ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে বিতর্ক: প্রশ্নবিদ্ধ প্রশাসন
বাহুবল উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটি নিয়ে এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়া ও এতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের যোগ্যতা...
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র হাতে ভিডিও ভাইরালের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক...
খাসিয়া পুঞ্জিতে পদক্ষেপ গণপাঠাগারের ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর সম্পন্ন
ঈদকে কেন্দ্র করে আনন্দ, সম্প্রীতি ও শিক্ষামূলক চেতনা ছড়িয়ে দিতে খাসিয়া পুঞ্জি (গুলবাহার পুঞ্জি), বাহুবলে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে আয়োজন করা...
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক...
