Connect with us

অর্থনীতি

চড়ছে সবজির দাম, কমেছে সোনালি মুরগির দাম

Published

on

রমজান মাস ঘনিয়ে আসায় বেগুন, শসা, লেবুসহ অন্যান্য সবজির দাম চড়তে শুরু করেছে। আগের মতোই চড়া দামে চাল বিক্রি হচ্ছে। এ ছাড়া সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। তবে তিন দিনের ব্যবধানে সোনালি মুরগির কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ৩০০ থেকে ৩১০ টাকায় নেমেছে।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

দামের ব্যাপারে মোহাম্মদপুরের টাউন হল বাজারের ব্রয়লার হাউসের স্বত্বাধিকারী মো. বেল্লাল হোসেন খবরের কাগজকে বলেন, ‘আগের মতোই ব্রয়লার মুরগির কেজি ২০০ থেকে ২১০ টাকা বিক্রি হচ্ছে। তবে তিন দিন আগে সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা বিক্রি করলেও বর্তমানে কমে ৩০০ টাকায় নেমেছে। মোকামে দাম কমেছে বলে আমরাও কম দামে বিক্রি করতে পারছি। অন্যান্য বাজারের মাংস বিক্রেতারাও জানান, আগের মতোই বাড়তি দামে ব্রয়লার মুরগির কেজি ২০০-২১০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩১০ এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসও ৭০০-৭৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। ডিম গত সপ্তাহের মতো ১৩০-১৩৫ টাকা ডজন বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া রুই, কাতলা, পাঙাশসহ অন্য মাছও আগের দরে বিক্রি করতে দেখা গেছে।

গত ৯ ডিসেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত তেলের দর ১৭৫ টাকা, খোলা তেল ১৫৭ টাকা নির্ধারণ করে। তার পরও বাজারে সহজলভ্য নয় ভোজ্যতেল। এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। আবার কোনো দোকানে এসব তেল পাওয়া গেলেও পাঁচ লিটারের বোতল পাওয়া যায় না। আবার কোথাও পাওয়া গেলেও দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। 

এ ব্যাপারে গত রবিবার ভোক্তা অধিদপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করা হলে সেখানে ভোজ্যতেল উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ২৪ ফেব্রুয়ারির পর থেকে বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়বে, কোনো সংকট হবে না। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 

অন্যদিকে আগের মতোই চড়া দামে চাল বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, বর্তমানে মিনিকেটের কেজি ৭২-৮৫ টাকা, আটাশ চাল ৬২-৬৫ ও মোটা চাল ৫৪-৫৬ টাকা। মুদি দোকানিরা বলেন, রমজান ঘনিয়ে এলেও বাড়েনি ছোলা ও চিনির দাম। ছোলা ১১০-১১৫ টাকা কেজি, মসুর ডাল ১১০-১৩৫, মুগ ডাল ১৮০, চিনি ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। 

চোখ রাঙাচ্ছে ইফতারির উপকরণ
শীতকালের বিদায় ও রমজান ঘনিয়ে আসায় ইফতারির উপকরণের মধ্যে বেগুন, শসা, লেবু, কাঁচা মরিচের কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। অন্য সবজির দামও কিছুটা বেড়েছে বলে জানান সবজি বিক্রেতারা। তারা বলেন, শিম ২০ থেকে ৫০ টাকা, টমেটো ৩০-৬০, পেঁপে ৪০, গাজর ৪০-৫০, ফুলকপি ২০-৩০, বাঁধাকপি ২৫-৩০ টাকা, লাউয়ের পিস ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। আগে কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও কোনো কোনো বাজারে ১২০ টাকা, লেবুর হালি ৬০, শসার কেজি ৫০-৮০, বেগুনের কেজি ৫০-৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

তবে বিভিন্ন বাজারে আগের মতোই আলু ২০-২৫ টাকা কেজি, পেঁয়াজ ৪০-৫০, দেশি আদা ১৬০-১৮০, আমদানি করা আদা ২২০, দেশি রসুন ১৮০, আমদানি করা আদা ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

জাতীয়7 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

Exit mobile version