Connect with us

দূর্নীতি

চুনারুঘাটে আবারো খোয়াই নদী থেকে মাটি-বালু লুট

Published

on

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন আতঙ্ক কাটতে না কাটতেই আবারও শুরু হয়েছে বালু-মাটিখেকোদের তান্ডব। নদীর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে দেদারছে চলছে বালু উত্তোলন। এছাড়াও এক্সেভেটর মেশিন দিয়ে খোয়াই নদীর চর কেটে বিক্রি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাটি।

বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন অমান্য করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু-মাটি উত্তোলন ও বিক্রি করছে একটি চক্র। এছাড়াও ইজারাবহির্ভূত স্থান থেকেও বিক্রি করা হচ্ছে বালু-মাটি। এসব বালু পরিবহনে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর।

বালু ও মাটিবাহী ট্রাক্টর নদীর তীরে নেয়ার জন্য নির্বিচারে কাটা হচ্ছে প্রতিরক্ষা বাঁধ। ঝুঁকিপূর্ণ এসব বাঁধ মেরামত না করে উল্টো বাধের উপর দিয়ে বালু-মাটি বাহী ট্রাক্টর চলাচল করায় ঝুকি বাড়ছে দিন দিন। এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ।

সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট উপজেলার করিমপুর ও রামশ্রী এলাকার একাধিক স্থানে বিকট শব্দে চলছে ড্রেজার মেশিন। নদী গর্ভের বালু উত্তোলন করায় ভাঙন সৃষ্টি হয়েছে তীরে। এছাড়াও করিমপুর ও কোট আন্দর এলাকা থেকে এক্সাভেটর দিয়ে চর কেটে নেওয়া হচ্ছে মাটি।

স্থানীয়রা জানান, গত আগস্টে ভারত থেকে নেমে আসা ঢলে বাঁধ ভাঙার উপক্রম হয় করিমপুর ও রামশ্রী এলাকার দুটি পয়েন্টে। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত্রি যাপন করেন তারা। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বালুভর্তী বস্তা ফেলে কোনরকম ভাঙন থেকে রক্ষা পান সেসময় । এই আতঙ্ক কাটার আগেই আবারো বালু উত্তোলন এবং মাটি পরিবহন শুরু হওয়ায় চরম হতাশায় ভুগছেন তারা।

করিমপুর এলাকার নুর উদ্দিন, রুবেল মিয়া ও সোহেল মিয়া নামে কয়েকজন জানান, খোয়াই নদীর এই অংশটি ঝুঁকিপূর্ন হওয়ায় এলাকাবাসী একাধিকবার বালু উত্তোলন করতে নিষেধ করলেও বালুখেকোরা প্রভাবশালী হওয়ায় তা মানছেন না। উল্টো ভয় দেখানো হয় হামলা-মামলার। একাধিকবার প্রশাসন ঘটনাস্থলে আসলেও কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় এখন পর্যন্ত তারা বালুমাটি কেটে বিক্রি করেই যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, খোয়াই নদীর উবাহাটা অংশটি জেলা প্রশাসনের কাছ থেকে বালু মহাল হিসেবে ইজারা নিয়েছেন সোহেল মিয়া নামে এক ব্যক্তি। তার নেতৃত্বেই ইজারার শর্ত ভঙ্গ করে অবাধে বালু উত্তোলন ও মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমনকি বাহুবল উপজেলার কোটা আন্দর নামক এলাকাটি উবাহাটা মহালের বাহিরে হলে সেই জায়গা থেকেও তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং এক্সেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। 

তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মহালটি দীর্ঘদিন কেউ ইজারা নেয়নি, এই বছর আমি এনে লসে আছি। আমি গত কয়েকদিন যাবত এলাকায় ছিলাম না, আমি খোঁজ নিয়েছি আমাদের কেউ অবৈধভাবে বালু উত্তোলন করেনি।

একই বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার বলেন, গত সপ্তাহে আমরা ওই স্থানে অভিযান করেছি কিন্তু কাউকে পাইনি। যারা অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করতেছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির