Connect with us

জাতীয়

চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

Published

on

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা পাহাড় এলাকায় এক গৃহবধূকে ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে, আরও একজনকে অজ্ঞাত আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সোমবার রাতে বাসুল্লা (পাঁচগাইয়া) পাহাড়ি এলাকায় দরিদ্র কৃষকের স্ত্রী- দুই সন্তানের জননী ওই নারী ঘরে একা ছিলেন। তার স্বামী ও ছেলে জীবিকার তাগিদে মৌলভীবাজারে অবস্থান করছিলেন এবং মেয়ে নানার বাড়িতে ছিলেন।

রাত আনুমানিক ১২টার দিকে দুই ব্যক্তি ঘরের পেছনের দরজা ও টিন ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ওই নারীকে জোরপূর্বক ঘর থেকে তুলে পাশের একটি টিলায় নিয়ে যায়। সেখানে তার পড়নের কাপড় দিয়ে হাত ও মুখ বেঁধে এক ব্যক্তি ধর্ষণ করে।

নির্যাতনের পর অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। রাত প্রায় ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী পাশ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

পরে তাকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

মামলায় একই এলাকার মো. নূহ মিয়ার ছেলে মাসুক মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ধর্ষণের সময় তার স্বর্ণালংকার ও ঘরে থাকা প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্তরা। এছাড়া মামলা দায়েরের পর অভিযুক্তদের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এদিকে, নির্যাতিতার স্বামী অভিযোগ করেন, মামলা করার পর স্থানীয় জামায়াত নেতা খলিলুর রহমানসহ কয়েকজন ব্যক্তি ৫ লাখ টাকায় আপসের জন্য চাপ সৃষ্টি করছেন। তবে তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

রাজনীতি2 days ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়3 days ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ4 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি1 week ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়3 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি3 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির