Connect with us

দূর্নীতি

চেয়ারম্যানের নিয়ন্ত্রণে চাঁদাবাজির সাম্রাজ্য

Published

on

স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সেবার জন্য কাজ করার কথা। তবে হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালের ক্ষেত্রে তা বিভিন্ন তার নিয়ন্ত্রণে তৈরী হয়েছে চাঁদাবাজির সাম্রাজ্য।

স্থানীয়দের অভিযোগের শেষ নেই বদরুল করিম দুলালের বিরুদ্ধে, নতুন করে পরিষদের সামনের মাঠ ও রাস্তা দখল করে অবৈধভাবে টমটমের স্ট্যান্ড বসিয়ে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে প্রতিদিন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ, অনিয়মে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে হত্যা ও গুমের হুমকি দিয়েছিলেন চেয়ারম্যান।

চেয়ারম্যান বদরুল করিম দুলাল হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক।

সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে একটি নতুন অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়েছে, যেখানে রিকশা, অটোরিকশা ও টমটম চালকদের কাছ থেকে দৈনিক ৫০-১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, এই চাঁদার টাকার বড় অংশই চেয়ারম্যানে দুলালের কাছে যাচ্ছে।

স্থানীয় এক টমটম চালক বলেন,আমাদের বলা হয়েছে, যদি এখানে গাড়ি রাখতে হয়, তাহলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। না দিলে প্রশাসনের ভয় দেখানো হচ্ছে এমনকি গাড়ি জব্দ করে পুলিশের কাছে দিয়ে দেয়ার হুমকি দেখান দুলালের লোকজন।

এ বিষয়ে চেয়ারম্যান বদরুল করিম দুলালের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

তবে ইউনিয়নে সচেতন মহল বলছেন, অবৈধভাবে স্ট্যান্ড বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

সারাদেশ37 minutes ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির