Connect with us

দূর্নীতি

খাঁচার ভেতরে অনাচার !

দূর্নীতির ভেতরে বন্দি জেলা কারাগার

Published

on

হবিগঞ্জ জেলা কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বন্দিদের মৌলিক অধিকার হরণ থেকে শুরু করে ঘুষ বাণিজ্য, নিম্নমানের খাবার সরবরাহ, কারাগারের ভেতরে মাদক প্রবেশসহ নানা অনিয়মের চিত্র বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘটনা খুবই সীমিত।

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সিট বরাদ্দ, সাক্ষাৎ প্রক্রিয়া, ফোন ব্যবহার, এমনকি খাবার সরবরাহেও ঘুষ নেওয়া হয়। কারাগারের স্টাফদের অনেকে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার জন্য বন্দিদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

কারাগারের ক্যান্টিনে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা হয়, যা বন্দিদের পরিবারের জন্য বড় এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ১ কেজি ওজনের বয়লার মুরগি খেতে ১১ শত টাকা বন্দিদের গুনতে হয়। এছাড়া কাঁচা সবজি খুচরা বাজারে ৪০ টাকা হলেও কারাগারের ভিতর চিত্র বিভিন্ন ৪০ টাকা সবজির দাম ৪০০ টাকা।

এ ছাড়া বন্দিদের জন্য নির্ধারিত মানসম্মত খাবার পরিবর্তে নিম্নমানের খাবার সরবরাহ করা হয়, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যে কারনে সেপ্টেম্বরে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, যা কারাগারে চলমান অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ।

বর্তমানে জেলা কারাগারে সুপার মোঃ মুজিবুর রহমান যোগদানের পরে খাবারে মধ্যে ডালের মান কিছুটা উন্নত হলেও মিলেনা তালিকা অনুযায়ী বন্দিদের খাবার। ডালের মান উন্নত হলেও দূর্নীতি বেড়েছে আগের থেকে বেশি।

এমনকি জেল সুপার মি. মুজিবুর যোগদানের দুই মাসের মাথায় ২০২৫ সালের জানুয়ারিতে জেলা কারাগারে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুয়া জামিননামার মাধ্যমে মাদক মামলার চার আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় কারা প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট প্রশাসন কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও দীর্ঘমেয়াদি সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য জেল থেকে মুক্তি পওয়া একজন  জানান, জেলের খাবর মুখে নেয়ার মতো না ডাল কিছু টা ভালো হলেও, বাকি সব কিছুতে দূর্নীতি ক্যান্টিন থেকে ছোট একটি বাটি দিয়ে তরকারি কিনতে হলে ৮০ টাকার লাগে ২ পিস মাংস থাকে যা খুবই নিম্ন মানের । যাদের পরিবার সচ্ছল তারা শুধু কিনে খাওয়ার ক্ষমতা আছে। এমনকি হসপিটালে বরাদ্দ বন্দিদের ঔষধ বাহিরে বিক্রি করে দেয়া হয় শুধু গ্যাসের এবং কৃমির ঔষধ দেয়া হয় যা খুব নিম্নমানের। কারা হাসপাতালের বেড ভাড়া দেয়া হয় আওয়ামী রাজনৈতিক ব্যাক্তিদের কারাগারে কেউ অসুস্থ হলে হাসপাতালে বেড খালি থাকে না, মাদকের বিষয়ে জনতে চাইলে তিনি বলেন, টাকা খরচ করলে গাঁজা পাওয়া যায় কয়েদিদের দিয়ে বিক্রি করা সুবেদাররা এবং কিছু মাদকাসক্ত কনস্টেবলরা জেলে এক পুরিন্দা গাঁজা ৩০০ টাকায় বিক্রি হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারে সুপার মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে সবসময় ভালোই বলবো, আমিতো বলবো এসবের কিছুই ঘটেনাই কিন্তু আমি এই দিকে যাইমো না, আমার কথা হইলো আপনারা ভালো কইরা যাচাই বাচাই করেন, কইরা যদি মনে করেন সত্যতা পান আমার কিছু বলার নাই। আর যদি সত্যতা না পান সেই বিচার আপনাদের। আমি বলবে যে আপনার একটু যাচাই বাঁচাই কইরা নেন।

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ7 days ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির