Connect with us

মিরর বিশেষ

দখল আর বিপদ একসাথে

Published

on

ছবি | সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা

হবিগঞ্জ শহরের কামরাপুর কুরিহাটি মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঝুঁকিপূর্ণভাবে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, লিটন কুড়ি নামে এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটি মাঝখানে রেখে ঘর নির্মাণ করেছেন। এতে ঘরের ভেতর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের ওই জমি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি হিসেবে রক্ষিত ছিল। কিন্তু সম্প্রতি লিটন কুড়ি সেখানে দখল করে স্থায়ী ঘর নির্মাণ শুরু করেন। বিদ্যুতের খুঁটি ঘরের দেয়ালের ভেতর চলে যাওয়ায় পুরো স্থাপনাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই খুঁটি দিয়ে একাধিক তার সংযুক্ত রয়েছে এবং সেগুলো খোলা অবস্থায় ঝুলছে।

আরো দেখুন | নেতার চাপে দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

ঘরের টিনের সঙ্গে তারের সংস্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার আশংকা রয়েছে। তাদের অভিযোগ- লিটন কুড়ি খোয়াই নদীর বাঁধের গায়ে এই বসতবাড়ি নির্মাণ করেছেন এবং বাঁধের ভেতরেই একটি টিউবওয়েল স্থাপন করেছেন। এতে নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা এলাকায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নীরবতায় দখলবাজদের সাহস আরও বেড়ে গেছে। তারা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান- খোয়াই নদীর বাঁধের ভেতরে বা গায়ে স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি অনুমতি ছাড়াই এমন স্থাপনা নির্মাণ করে, তা নদীর তীর রক্ষাব্যবস্থার জন্য গুরুতর হুমকি। বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এই বিষয়ে জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়2 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়2 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি5 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি2 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির