Connect with us

মতামত

দাঙ্গা নয় : ভ্রাতৃত্বে গড়ে উঠুক লাখাই

| মনর উদ্দিন মনির

Published

on

ছবি | মনর উদ্দিন মনির ( বাংলা মিরর)

আমার জন্ম লাখাইয়ে। এখানকার মাঠ, খাল, হাট-বাজার; সবই আমার শৈশবের স্মৃতিতে জড়িয়ে আছে। এখনো মনে পড়ে, কী শান্ত ছিল এই এলাকা। ঈদের সময় চারপাশে ছিল খুশির আমেজ, গ্রামের বাড়িতে ফিরত প্রবাসীরা, ছেলেমেয়েরা নতুন জামা পড়ে বাড়ি বাড়ি বেড়াত। অথচ এখন ঈদের নাম শুনলেই অনেকের মনে ভর করে ভয়। কারণ গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে, ঈদ এলেই লাখাইয়ের কোথাও না কোথাও ঘটে যাচ্ছে ভয়াবহ সংঘর্ষ। যেন ঈদ মানেই দাঙ্গার মৌসুম। আর এসব ঘটনা শুধু সংবাদপত্রেই নয়; আমরা যারা লাখাইয়ে থাকি বা যাদের শিকড় এখানেই গাঁথা, তারা খুব ভালো করেই টের পাই। কোথায় জানি একটা অজানা অস্থিরতা জমে থাকে মানুষের চোখেমুখে। মনে হয়-কে কখন কার উপর ঝাঁপিয়ে পড়ে। 

তবে প্রতিটি ঘটনার পেছনে একটা অন্যতম কারণ থাকে- আধিপত্যের দ্বন্দ্ব। একেক গ্রুপ চায়, এলাকার সর্দারি যেন তার দখলে থাকে। রাজনীতির নামে গোষ্ঠীভিত্তিক শত্রুতা তৈরি হয়। কে কাকে দমন করবে, কে কার চেয়ে বেশি প্রভাবশালী- এই প্রতিযোগিতার বলি হয় সাধারণ মানুষ। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, এসব ঘটনায় যেসব নিরীহ মানুষ জড়িয়ে পড়ে, তাদের অনেকেই জানেই না, কেন তাদের বাড়িতে আগুন লাগলো, কেন তাদের ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল। 

বিশেষ করে লাশকে পুঁজি করে শুরু হয় লুটপাট-ধ্বংসলীলা। আর এটা যেন-এক ধরণের নিয়মে পরিণত হয়ছে। যতবার লাখাই উপজেলায় ‘মার্ডার’ হয়েছে তার সবকটির একই চিত্র দেখা গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে- ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই যে এসব মারামারিতে সম্পৃক্ত থাকে ব্যাপারটা এমনও নয়। তবুও কেবল মাত্র দল কিংবা গোষ্ঠির লোক হওয়ায় এ লুটপাট-ধ্বংসলীলা থেকে তারা রেহাই পায় না। 

এছাড়া এসব লুটপাট-ধ্বংসযজ্ঞে খুন হওয়া ভুক্তভোগীর পরিবারের দু’পয়সারও কোন পায়দা হয় না। মধ্যপথে কিছু নিম্নমানসিকতা অসৎ লোকরা পায়দা লুটে। এগুলো বন্ধে প্রশাসনের নানামুখী চেষ্টা থাকলেও বেলাশেষে দেখা যায়, গ্রামের এসব লুটপাট বাহিনীর সাথে পেরে উঠাটা কঠিন হয়ে পড়ে। একদিকে থামালে অন্যদিকে ধ্বংসযজ্ঞে নেমে যায়।

এসব ঘটনার ফলে যখন একটা এলাকায় মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, ঈদের নাম শুনে আনন্দের বদলে আতঙ্ক অনুভব করে—তখন বোঝা যায়, সমাজের ভিত নড়ে গেছে। লাখাইয়ের অবস্থা এখন অনেকটা এমনই। শুধু দাঙ্গা নয়, দাঙ্গার পরের ক্ষতিটাও ভয়াবহ। প্রতিশোধপরায়ণতা বাড়ে, গ্রামের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়, স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ছোটদের, বাজারে যান না মহিলারা। একটা দাঙ্গা গোটা গ্রামকে অচল করে দেয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের চিন্তা করতে হবে- আমরা কি লাখাইকে আবার সেই শান্তির জায়গায় ফিরিয়ে নিতে চাই? নাকি এই সংঘর্ষকেই ভবিষ্যতের রীতি বানিয়ে ফেলব? 

যদি বলি, প্রথমেই দরকার মানসিক পরিবর্তন। আমাদের বুঝতে হবে- গায়ের জোর দিয়ে নেতা হওয়া যায় না, মানুষকে ভালোবেসে পাশে পেলে তবেই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। গোষ্ঠীগত দ্বন্দ্বে যে লাভ হয় না, সেটা যারা বুঝে গেছে, তারা এবার এগিয়ে আসুক। মুরুব্বিরা, স্কুলশিক্ষকরা, প্রবাসী ভাইয়েরা- এলাকার হাল ধরতে হবে আমাদেরই। শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছাতে হবে ঘরে ঘরে। 

প্রশাসনেরও এখন দায়িত্ব কঠোরভাবে আইন প্রয়োগ করা। কিন্তু সেই সাথে দরকার ন্যায়বিচার। যারা নিরীহ, তারা যেন হয়রানির শিকার না হন। বরং দোষীদের বিরুদ্ধে এমন বার্তা দিতে হবে- যাতে কেউ আর সাহস না পায় দাঙ্গা করতে। 

আমাদের মসজিদগুলো, মাদ্রাসা, স্কুল- এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হবে সচেতনতামূলক কাজে। প্রতি শুক্রবার বা উৎসবের আগে যেন ইমাম সাহেব শান্তির কথা বলেন। শিক্ষকরা যেন সহিংসতার বদলে ভালোবাসা শেখান।

সবশেষে বলি, লাখাই আমাদের, একে নষ্ট করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই সহিংসতা বন্ধ না হলে লাখাইয়ের সন্তানরা আর গর্ব করে বলতে পারবে না- ‘আমি লাখাইয়ের লোক।’ এটা আমাদের চূড়ান্ত ক্ষতি। 

সবশেষে বলবো, ব্যক্তিগত গর্ব-অহংকার ছেড়ে, হাত বাড়িয়ে দিই একে অন্যের দিকে। শান্তিপূর্ণ লাখাই গড়তে এগিয়ে আসি সবাই মিলে। লাখাই হোক ভালোবাসার জায়গা, দাঙ্গা নয়- সম্প্রীতির নাম হোক লাখাই।

জাতীয়1 week ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়1 week ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ2 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়4 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়1 month ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet