জাতীয়
নবীগঞ্জে ইন্সপায়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষর্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
Published
1 year agoon
By
admin
সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র উদ্যোগে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের অন্তর্ভুক্ত বাংলা বাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ এর পরিচালনায়
মোঃ বুলবুল আহমদ, মোঃ লোকমান হোসেন লক্কু ও মোঃ আশিকুর ইসলাম চৌধুরী’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মিঠু, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাশ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজহারুল ইসলাম মল্লিক, সমীর কৃষ্ণ দাশ, মোছাঃ মাহজাবীন আক্তার, মোঃ মাহাতাব আলী, আমিনুল ইসলাম, মোঃ রেজাউল করিম। বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, সাংবাদিক আব্দুল মুহিত, সাংবাদিক সেলিম উদ্দিন, সাংবাদিক স্বপন রবি দাশ, সাংবাদিক নিরব তালুকদার, মোঃ আকুল মিয়া, মোঃ জাকারিয়া, সোহান মিয়া, মৌলদ মিয়া, কাশেম মিয়া, আকলিছ মিয়া, সজলু মিয়া সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের চারা লাগানোর বিকল্প নেই। ফলজ গাছে বার মাসে তের ফল পাওয়া যাবে। এ সকল প্রকার ফলজ গাছ রোপণ করলে ভিটামিন-এ থেকে শুরু করে সকল প্রকার ভিটামিনের অভাব দুর হবে। এখনই সব বাড়ির ফাঁকা জায়গায়, রাস্তার দুপাশে বেশি বেশি করে গাছের চারা লাগাতে হবে। সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র পাশাপাশি নিজ উদ্যোগেও গাছের চারা লাগানোর আহবান জানান এবং ইন্সপায়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথি’র বক্তব্যে উপস্থিত অতিথিরা বলেন, গাছ আমাদের কে অক্সিজেন দেয়।সুন্দর পরিবেশ ঠিক রাখতে সকলের উচিত একটি করে গাছ লাগানো।
ইন্সপায়ার ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই তারা ছাত্রীদের মাঝে গাছ উপহার দেওয়া জন্য।
এছাড়াও ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র পরিচালক বুলবুল আহমদ, লোকমান হোসেন লক্কু, মোঃ আশিকুর ইসলাম চৌধুরী সহ সকল সদস্যরা বলেন,গাছের চারা রোপন ধারাবাহিকতা আমাদের সব সময় অব্যাহত থাকবে।
“পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের কথা চিন্তা করে ইন্সপায়ার ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করে। তারই ধারাবাহিকতায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় (বাংলাবাজার) মাঠে ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষ রোপণের জন্য ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এখন বৃক্ষ রোপনের উপযুক্ত সময়।
উল্লেখ্য, ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র উদ্যোগে প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এছাড়া বস্ত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে।
You may like
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...
এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...
বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম
হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
