Connect with us

জাতীয়

নবীগঞ্জে কিস্তির টাকা দিতে না পারায় বসত ঘরে তালা

Published

on

নবীগঞ্জে ঋণের কিস্তির টাকা পরিশোধে সাময়িক অক্ষমতায় পড়ায় এক বৃদ্ধা মায়ের বসতঘরে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ব্র্যাক প্রগতি অফিসের এক ফিল্ড অফিসারের বিরুদ্ধে। ৩ দিন পর পুলিশি হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরতে পেরেছেন ওই অসহায় নারী। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে।

অভিযোগকারী পরিবারের সদস্য অরবিন্দু আচার্য্য জানান, তিনি ব্র্যাক প্রগতি বাজার মার্কেট অফিস, নবীগঞ্জ শাখা (মালিক টাওয়ার, শেরপুর অফিস) থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তারিখে ২ লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন। নিয়মমাফিক মার্চ, এপ্রিল ও মে মাসের কিস্তি তিনি পরিশোধ করেন। তবে জীবিকার তাগিদে চলতি জুন মাসে তিনি বাড়ি না থাকায় কিস্তি পরিশোধ করা সম্ভব হয়নি। এরই জেরে গত ২৪ জুন (মঙ্গলবার) সকালে ব্র্যাকের ফিল্ড অফিসার সুরঞ্জিত পুরকায়স্থ কিস্তি আদায়ের জন্য অরবিন্দুর বাড়িতে যান। কিন্তু বাড়িতে তিনি অনুপস্থিত থাকায় তার বৃদ্ধা মা জানান, অরবিন্দু বাড়িতে নেই। পরদিন ২৫ জুন (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে আবারও সুরঞ্জিত পুরকায়স্থ সেখানে গিয়ে বৃদ্ধা মাকে অনুপস্থিত পেয়ে কোনো কর্তৃপক্ষের অনুমতি বা আইনি পদক্ষেপ ছাড়াই বসতঘরে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।

পরে সকাল ১১টার দিকে বৃদ্ধা মা বাড়িতে ফিরে এসে তালাবদ্ধ ঘর দেখতে পান। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন, ব্র্যাক অফিসার সুরঞ্জিত কিস্তি না পাওয়ায় এ তালা দিয়েছেন। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে থানার এএসআই হিল্লুল তালুকদার সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এরপর ২৭ জুন (শুক্রবার) পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে বৃদ্ধা নারীকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা মা এবং তার পরিবার ব্র্যাকের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়দের অনেকেই বলেন, একটি এনজিও কর্মী কীভাবে একজন অসহায় নারীর ঘরে তালা ঝুলিয়ে দিতে পারে—এটি মানবাধিকারের চরম লঙ্ঘন ও আইনবহির্ভূত কাজ। ঘটনার সুষ্ঠু সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন এলাকাবাসী।

জাতীয়2 hours ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ3 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি4 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়5 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি6 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়7 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়1 week ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়1 week ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির