জাতীয়
নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭
Published
1 year agoon
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। গত বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ ঘটিকায় বাউসা গ্রামের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
অবস্থা গুরুত্বর হওয়ায় রঙ্গু মিয়া (৩৯), এরশাদ আলী (৩৫) কে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহতরা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত রহমত আলীর পুত্র রঙ্গু মিয়া (৩৯), মৃত মর্তুজ আলীর পুত্র এরশাদ আলী (৩৫), আব্দুস সালামের পুত্র সোফায়েল মিয়া (২৫), মৃত রহমত আলীর পুত্র আরজু মিয়া(৩৫), ও সুজন মিয়া(৩২), মৃত আব্দুল বারিক এর পুত্র মজন আলী (৩৬), কবির মিয়ার পুত্র ছাব্বির মিয়া (৩৫)।
অভিযুক্তরা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত শাহ লাল মিয়ার পুত্র শাহ মাসুক আলী, শাহ ছালিক মিয়ার পুত্র শাহ জুবেল মিয়া, মৃত শাহ নুর মিয়ার পুত্র শাহ লিপন মিয়া ও শাহ লিংকন মিয়া, মৃত খুর্শেদ আলীর পুত্র শাহ মাহিদ মিয়া গংরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের ফুল মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের শাহ মাসুক আলীর পরিবারের বিরোধ চলছে। গত বুধবার বিকালে দুই পক্ষের লোক জন দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। পরে আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এবং ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত আরজু মিয়া বলেন, শাহ ছালিক মিয়া ভিন্ন গ্রাম থেকে লোক এনে আমাদের উপর হামলা চালিয়েছেন। নবীগঞ্জের সালামতপুর গ্রামের ছাত্রলীগের নেতা মুসা সহ একাধিক মানুষ এনে হামলা চালায় এতে আমরা আহত হয়েছি এর বিচার চাই।
এ বিষয়ে ফুল মিয়া বলেন, জায়গা- জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর শাহ মাসুক আলী সহ তার লোকজন রামদা, দা, সুলফি, লোহার রড, লাঠি, ইট পাটকেল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়া হামলা চায় এতে আমাদের ২ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও আরও ৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকাল ০৫ ঘটিকায় নবীগঞ্জ শহরের গাজীরটেক এর পাশে রাজা কমপ্লেক্স সামনে এজলু মিয়ার উপর শাহ মাসুক মিয়ার লোকজন হামলা চালায় বলে জানা যায়। এজলু মিয়া বাউসা ইউনিয়নের সালাহ উদ্দিন মিয়ার পুত্র।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
You may like
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
