আইন - আদালত
নবীগঞ্জে নদী থেকে বালু শ্রমিকের লাশ উদ্ধার
Published
7 months agoon
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে রবিবার বিকেলে নিখোঁজ হওয়া এক বালু শ্রমিকের লাশ সোমবার সকাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শ্রমিক মো. গোলাম রাব্বি (৩২), বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৩টার দিকে ওয়াহিদ এন্টারপ্রাইজের কাজে ব্যবহৃত সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা দিয়ে নদীতে বালু উত্তোলন চলছিল। নৌকার নিচে ফাটল দেখা দেয়ায় গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য পানিতে নামেন। কিছুক্ষণ পর তিনি স্রোতের মধ্যে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালান, কিন্তু তাকে পাওয়া যায়নি।
নিহতের লাশ উদ্ধার প্রসঙ্গে ফায়ার সার্ভিসের কর্মী ফখরুল ইসলাম বলেন, “অন্ধকারের কারণে রাতের সময় নদীতে অভিযান ঝুঁকিপূর্ণ ছিল। সোমবার সকাল ৯টা থেকে পুনরায় অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম অভিযোগ করেছেন, “দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।”
ওয়াহিদ এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহিদুল করিম চৌধুরী জানান, “আমরা তিন দিন ধরে বালু উত্তোলন বন্ধ রেখেছি। এখানে আমাদের কোনো শ্রমিক নিখোঁজ হওয়ার প্রশ্নই আসে না।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সুরতহাল তৈরি করেছি এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
You may like
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে...
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি...
বর্ণবাদের শিকার হলেন বাংলাদেশের হামজা চৌধুরী
ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায়...
বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত...
চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা পাহাড় এলাকায় এক গৃহবধূকে ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।...
প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব
হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বালু মহাল ইজারা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের...
পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার
হবিগঞ্জ জেলা পরিষদের পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক দরদাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব...
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
