Connect with us

আইন - আদালত

নিয়ম ভঙ্গের কারণে ব্যবস্থা নেয়া হয়েছে : এসপি

| দাড়ি রাখার কারণে নয়

Published

on


দাড়ি রাখার কারণে কোনো পুলিশ সদস্যকে শাস্তি দেওয়া হয়নি বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি)।

তিনি বলেন, শাস্তি দেওয়া হয়েছে শুধুমাত্র নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি এ বক্তব্য দেন।


এসময় তিনি বলেন, “আমি নিজেও দাড়ি রেখেছি। আমার অধীনে অনেক কর্মকর্তা দাড়ি রাখেন এবং নারী কর্মকর্তারা হিজাবও পরিধান করেন। যারা অনুমতি চেয়েছেন, তাদের সবাইকেই দাড়ি রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে তিন কর্মকর্তাকে যে লঘু শাস্তি দেওয়া হয়েছে, তা দাড়ি রাখার কারণে নয়; বরং নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের জন্য।


সভায় এসপি উপস্থিত ইমাম ও খতিবদের সামনে লিখিত ডকুমেন্ট উপস্থাপন করেন এবং ওই তিন কর্মকর্তাকেও হাজির করেন। তারা নিজেরাও স্বীকার করেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে নিয়ম ভঙ্গের কারণে, দাড়ি রাখার জন্য নয়।


এসপি অভিযোগ করেন, “কিছু ব্যক্তি ডিপার্টমেন্টের কাগজপত্র বাইরে ছড়িয়ে আমার বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।” তিনি ইমাম-খতিবদের অনুরোধ করেন, যাতে এ বিষয়ে কোনো ভুল বার্তা সমাজে ছড়িয়ে না পড়ে।

জাতীয়1 week ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়1 week ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ2 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়4 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়1 month ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet