Connect with us

প্রেস রিলিজ

পুলিশের সীল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ গ্রেফতার ৪

Published

on

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের সীল-সাক্ষর জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত সহ ডিজিটাল জালিয়াতি অপরাধ চক্রের সাথে জড়িত ৪ আসামী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ২৬ এপ্রিল বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

তিনি বলেন, পুলিশ সুপার, হবিগঞ্জ গত ২২ এপ্রিল বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একটি চক্র ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত করে বিদেশগামী যাত্রীদের হয়রানি করে আসছে। 

জনৈক মো: স্বাধীন আহমেদ রবিন এর নামীয় একটি পুলিশ ক্লিয়ারেন্স এর ফটোকপির উপর তদন্ত করে এ চক্রটিকে আইনের আওতায় আনার জন্য তিনি ডিবির ওসিকে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে ডিবির ওসি  থানা পুলিশসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকার বনানীতে অবস্থানকারী ম্যানপাওয়ারের ব্যবসায়ী মো: সেলিম আহমেদ (হাউজ নং-৫৮, রোড-৭/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা) সহ অজ্ঞাতনামা ব্যাক্তিদের একটি চক্র ভূয়া ক্লিয়ারেন্স প্রস্তুত করে আসছে। 

পরবর্তীতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক মো: সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ গত ২৪ এপ্রিল ভোরে ঢাকা থেকে ডিএমপির অপরাধ ইউনিট, সাইবার ইউনিট সহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত সংস্থার সহযোগীতায় টানা ৭২ ঘন্টার অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে জালিয়াতি ও প্রতরাণার সাথে সম্পৃক্ত আসামী মো: সেলিম আহমেদ কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক পর্যায়ক্রমে চক্রের অন্যান্য সদস্য মো: খালিদুর রহমান, মো: রুকুনুর আলম, মো: সুমন মিয়া কে গ্রেফতার করে তাদের কাছ থেকে হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০১ টি হার্ডডিস্ক ০৫টি পাসপোর্টসহ ভূয়া ক্লিয়ারেন্স এর কপি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, উক্ত চক্রটি দীর্ঘদিন যাবৎ সারাদেশ ব্যাপী ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, সিডিআর সংগ্রহ, সিম লোকেশন সহ নানাবিধ প্রতারণামূলক কাজ করে আসছে

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানা হবিগঞ্জ নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের নিকট হতে আরও তথ্য সংগ্রহের নিমিত্তে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবদেন করা হবে। আসামীরা দেশের বিভিন্ন জেলায় একই ধরণের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। অন্যান্য পলাতক আসামীদের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

সারাদেশ2 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি4 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়7 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়7 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়7 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন2 weeks ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

Exit mobile version