আন্তর্জাতিক
ফেসবুকে যে শর্ত মানলে মনিটাইজেশন পাবেন সবাই
Published
1 year agoon
ফেসবুকে কনটেন্ট তৈরি করে আয় করতে চাইলে এখন সবাইকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ক্রিয়েটররা মনিটাইজেশনের জন্য যোগ্য হতে হলে এসব নীতি ও শর্ত মেনে চলতে হবে। নতুন আপডেট অনুযায়ী, শুধু ফলোয়ার সংখ্যা বা ভিডিও ভিউ দিয়েই আর মনিটাইজেশনের যোগ্যতা মিলছে না।
আগে যেখানে ১০ হাজার ফলোয়ার এবং ৬০ হাজার মিনিট ওয়াচটাইম পূরণ করলেই মনিটাইজেশন চালু হয়ে যেত, এখন সেটি আর যথেষ্ট নয়। ফেসবুক তাদের নতুন নীতিমালায় আরও কড়াকড়ি আরোপ করেছে, যা প্রতিটি কনটেন্ট ক্রিয়েটরেরই জানা উচিত। চলুন দেখে নেওয়া যাক, কী কী শর্ত মানলে ফেসবুক থেকে আয় করা সম্ভব—
মনিটাইজেশন পেতে যা করনীয়:
১. ভিডিও হতে হবে ১৫ সেকেন্ডের বেশি
আপনার কনটেন্ট যদি রিল বা শর্ট ভিডিও হয়, সেটিও কমপক্ষে ১৫ সেকেন্ডের হতে হবে। এর কম হলে ফেসবুক সেই ভিডিওকে মনিটাইজ করার অনুমতি দেবে না।
২. কপিরাইটমুক্ত কনটেন্ট
ভিডিওতে অন্য কারো ভিডিও ক্লিপ, সাউন্ড এফেক্ট, গান বা যেকোনো থার্ড পার্টি উপাদান ব্যবহার করা যাবে না। করলে কপিরাইট ভঙ্গের অভিযোগে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে।
৩. ব্র্যান্ডেড কনটেন্ট থেকে আয়ের সুযোগ নেই
আপনি যদি কোনো ব্র্যান্ডের পণ্য বা সেবা নিয়ে রিভিউ দেন কিংবা সরাসরি প্রমোশন করেন, সেক্ষেত্রে ফেসবুক সেটিকে ব্র্যান্ডেড কনটেন্ট ধরে এবং মনিটাইজেশন দেয় না।
৪. অপ্রাসঙ্গিক বা আপত্তিকর ভাষা নয়
যেকোনো গালিগালাজ, সহিংস, প্রাপ্তবয়স্ক বা কমিউনিটি স্ট্যান্ডার্ডবিরোধী ভাষা ব্যবহার করা হলে সেই কনটেন্ট মনিটাইজযোগ্য থাকবে না।
৫. অন্য পেজের ভিডিও ক্রস-পোস্ট করা যাবে না
আপনি যদি অন্য কারো ভিডিও কোলাবোরেশন বা ক্রস-পোস্টের মাধ্যমে নিজের পেজে দেন, সেক্ষেত্রে সেটিও মনিটাইজেশন থেকে বাদ পড়বে। মূল ভিডিও নিজস্ব হতে হবে।
৬. ভিডিও ডিলিট করা যাবে না
আপলোডের পর যদি ভিডিওটি স্থায়ীভাবে ডিলিট করা হয়, তাহলে সেটিও মনিটাইজেশন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে। তাই ভিডিও পোস্টের আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে।
৭. অ্যাড ডিজেবল করা যাবে না
আপনার কনটেন্টে যদি নিজে থেকেই বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেন বা অ্যাড ডিজেবল থাকে, তবে সেক্ষেত্রেও ফেসবুক সেই কনটেন্ট থেকে আয় করতে দেবে না।
৮. থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ালে বিপদ
অনেকেই থার্ড পার্টি অ্যাপ, সাইট বা ফলোয়ার-ভিউ বাড়ানো সার্ভিস ব্যবহার করেন। ফেসবুক এসব অর্গানিক না হওয়া এঙ্গেজমেন্ট শনাক্ত করতে পারলে মনিটাইজেশন চিরতরে বাতিল করতে পারে।
মনিটাইজেশন পেতে চাইলে কী করবেন না:
ভিডিওতে অন্যের গান বা দৃশ্য ব্যবহার করবেন না
ভুয়া এঙ্গেজমেন্ট বাড়াবেন না
ব্র্যান্ড প্রমোশন গোপন করে করবেন না
বিতর্কিত বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী ভাষা ব্যবহার করবেন না
একই ভিডিও একাধিক পেজে কোলাবোরেশন করে পোস্ট করবেন না
আরও কিছু পরামর্শ:
নিজের তৈরি ভিডিও পোস্ট করুন
নিয়মিত ও মৌলিক কনটেন্ট দিন
কমিউনিটি গাইডলাইন মেনে চলুন
সঠিকভাবে পেজ মেইনটেইন করুন
মনিটাইজেশন ট্যাবে গিয়ে আপডেট নিয়মগুলো পড়ে নিন
আপনি যদি ফেসবুকের নতুন গাইডলাইনগুলো মেনে চলেন এবং নিয়মিতভাবে নিজস্ব কনটেন্ট তৈরি করেন, তাহলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ভুয়া বা নিষিদ্ধ কোনো পদ্ধতি অনুসরণ করলে আপনার পেজ আজীবনের জন্য মনিটাইজেশন থেকে বঞ্চিত হতে পারে।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
