আন্তর্জাতিক
স্কটিশ লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হলেন হবিগঞ্জের ফয়সল
Published
1 year agoon
এডিনবরার দীর্ঘদিনের সাম্যের আন্দোলনকারী এমএসপি ফয়ছল চৌধুরী নবগঠিত এডিনবরার নর্দান আসনের জন্য আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে স্কটিশ লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, “প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা এবং প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর” হয়ে কাজ করবেন।
ফয়ছল চৌধুরী এই এলাকায় ৩৫ বছর ধরে বসবাস করছেন, ড্রামন্ড হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং কিশোর বয়সেই এখান থেকে তার কমিউনিটি অ্যাক্টিভিজম শুরু করেছিলেন। ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার জন্য সুপরিচিত হয়েছেন। তার কাজের ক্ষেত্র জুড়ে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কমিউনিটি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
ফয়ছল চৌধুরী বলেন: এই আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এডিনবরার নর্দান আমার বাড়ি। আমি আমাদের এলাকার শক্তি জানি, তবে একই সাথে জানি মানুষ কী ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি আবাসন সংকট থেকে শুরু করে প্রয়োজনীয় সেবায় কাটছাঁট পর্যন্ত। আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমাদের কমিউনিটির জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনব।
তিনি আরও বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই লেবার পার্টির সদস্যদের, CWU, ASLEF, কো-অপারেটিভ পার্টি এবং সকলকে, যারা আমার প্রতি আস্থা রেখেছেন ও সমর্থন করেছেন। আমি তাদের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হতে এবং এডিনবরার নর্দান আসনে জয়লাভ করতে নিরলসভাবে কাজ করব।
উল্লেখ্য, সীমানা পরিবর্তনের পর প্রথমবার এডিনবরার নর্দান আসনে ভোট হবে। ফয়ছল চৌধুরীর মতে “বাসিন্দাদের সঙ্গে তাদের এমএসপির মধ্যে একটি শক্তিশালী, সরাসরি সম্পর্ক গড়ে তোলার নতুন সুযোগ হবে।
তিনি আরও বলেন “এটি এডিনবরার একটি অত্যন্ত বৈচিত্র্যময় এলাকা, যেখানে বিভিন্ন সম্প্রদায় আমাদের শহরে অসামান্য অবদান রাখে। কিন্তু জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার ওপর চাপ, এবং ক্রমবর্ধমান বৈষম্য অনেক মানুষকে পিছিয়ে দিচ্ছে। আমি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি এবং আমাদের স্থানীয় ব্যবসার জন্য লড়াই করতে থাকব।
ফয়ছল চৌধুরী জোর দিয়ে বলেন, “আমার প্রচারণা হবে সহজপ্রাপ্যতা ও কর্মমুখীতার ভিত্তিতে। আমি সর্বদা যেমনকরেছি, তেমনই আমার দরজা বাসিন্দাদের জন্য খোলা রাখব। রাজনীতি মানুষের মধ্যেঐক্য আনবে, বিভাজন নয়; এবং আমরা একসঙ্গে একটি ন্যায্য, শক্তিশালীএডিনবরার নর্দান গড়ে তুলতে পারব।”
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
