Connect with us

দূর্নীতি

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

Published

on


সিলেট বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, বনজ সম্পদ পাচার, অবৈধ করাতকল থেকে মাসোহারা আদায় এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিনি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের আত্মীয় পরিচয় দিয়ে প্রশাসনিক প্রভাব বিস্তার করেন এবং সেই সুযোগে হবিগঞ্জ বন বিভাগে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। উপদেষ্টার সুপারিশে ওয়াইল্ড লাইফ থেকে সরাসরি রেঞ্জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেই তিনি একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে তুলে বন বিভাগের নিয়ন্ত্রণ কার্যত নিজের হাতে নিয়ে নেন। উপদেষ্টার নাম ভাঙ্গিয়ে তার নেতৃত্বাধীন চক্রের মাধ্যমে পুটিজুড়ি বিট ও রেমা কালেঙ্গা সংরক্ষিত বন থেকে পাচার হয়েছে অন্তত কয়েক কোটি টাকার মূল্যবান গাছ। এছাড়াও রেঞ্জ এলাকায় অবৈধ করাতকল থেকে নিয়মিত মাসোহারা আদায়, সংরক্ষিত বনের পাশে মোটা অংকের উৎকোচের বিনিময়ে করাতকল স্থাপনের মৌখিক অনুমোদন এবং বনজ দ্রব্য পরিবহনকারী যানবাহন থেকে চাঁদা আদায় শুরু হয়। এসব বিষয়ে একাধিকবার তদন্ত হলেও উপদেষ্টার আশীর্বাদে এখনো বহাল তবিয়তে আছেন এই দুর্নীতিবাজ ওই রেঞ্জ কর্মকর্তা।

গড়ে তোলা হয় চাঁদাবাজ সিন্ডিকেট

তৎকালীন পুটিজুড়ি বিট কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ চেকস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাংকর রায়সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে তোফায়েল আহমেদ চৌধুরী একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটের সদস্যরা বন বিভাগের কর্মচারী পরিচয়ে করাতকল মালিক ও কাঠবাহী যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

দিবাংকর রায়ের বিরুদ্ধে পুটিজুড়ি বিটের গাছ চুরিতে সহায়তা, ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে আদালতে মামলা দায়ের ও সংবাদ প্রকাশের পর তাকে সিলেট রেঞ্জের ভাটেরা বিটে বদলি করা হয়। বদলি হলেও তিনি এখনও শায়েস্তাগঞ্জে অবস্থান করে রেঞ্জ কর্মকর্তার আশ্রয়ে পাস বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

নিলামের কাঠের সঙ্গে অতিরিক্ত সেগুন বিক্রির অভিযোগ

২০২৫ সালের ৬ এপ্রিল শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস থেকে আব্দুল আহাদ তালুকদার নামে এক মহালদারের নিলামে ক্রয় করা ১৭ টুকরা সেগুনের গোল কাঠের সঙ্গে অতিরিক্ত আরও ১৮ টুকরা সেগুন গোপনে বিক্রি করে দেন তোফায়েল আহমেদ চৌধুরী। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে কাঠবাহী গাড়িটি আটক করেন এবং বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। পরে বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরকে জানানো হলে তিনি হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমানকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের সময় রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী স্বীকার করেন যে এসব কাঠ তৎকালীন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের এক আত্মীয়ের প্রতিষ্ঠানের জন্য পাঠানো হচ্ছিল।
তবে রহস্যজনকভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে এসিএফ তারেক রহমান কাঠবোঝাই গাড়িসহ ৩৫ টুকরা কাঠ চুনারুঘাট অফিসে নিয়ে গিয়ে কালেঙ্গা রেঞ্জের মাধ্যমে অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।

ঘুষ দাবির অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

২০২৫ সালের ৩১ জুলাই নাহার এগ্রো অ্যান্ড গ্র্যান্ড পেরেন্টস নামে একটি শিল্প প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) দিতে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার ওয়াহিদুর রহমান জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। চাহিদা মত ঘুষ না দেওয়ায় অনাপত্তিপত্র না দেওয়ার সুপারিশ করেন তোফায়েল। ওই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হলে রেঞ্জ কর্মকর্তা সংশ্লিষ্ট সাংবাদিককে “দেখে নেওয়ার” হুমকিও দেন।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পাঁয়তারা

এদিকে তার বিরুদ্ধে চাঁদাবাজি, পাস বাণিজ্য, পুটিজুড়ি বিটের বাঁশ পাচার এবং খোয়াই নদীর বেড়িবাঁধের সামাজিক বনায়নের হাজার হাজার গাছ কাটার অভিযোগে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা শুরু করেন তোফায়েল। শায়েস্তাগঞ্জ রেঞ্জের আওতাধীন পুটিজুড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম খানকে এক সাংবাদিকের নাম-ঠিকানা দিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের জন্য চাপ প্রয়োগ করেন। বিষয়টি ওই কর্মকর্তা নিজেই সংশ্লিষ্ট সাংবাদিককে জানিয়েছেন। পরে ওই সাংবাদিক প্রতিকার চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেন। যা বর্তমানে তদন্তাধীন আছে।

অবৈধ করাতকলের বিস্তার

২০২৫ সালের জানুয়ারি মাসে  রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নিজ উপজেলা বাহুবলেই অন্তত ১১টি নতুন অবৈধ করাতকল স্থাপিত হয়েছে। অভিযোগ রয়েছে, এসব করাতকল স্থাপনে মোটা অংকের উৎকোচ নিয়ে মৌখিক অনুমতি দিয়েছেন তিনি। এছাড়াও তার রেঞ্জের আওতাধীন ৭ টি উপজেলায় ৮৯ টি অবৈধ করাতকল রয়েছে। সেগুলো থেকে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা মাসোহারা আদায় করেন ওই কর্মকর্তা। সংরক্ষিত বনের চোরাই কাঠ এসব করাতকলে প্রকাশ্যে চিরাই করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

গাছ পাচার ঢাকতে দায়সারা মামলা

খোয়াই নদীর বেড়িবাঁধের সামাজিক বনায়নের কয়েক হাজার গাছ কাটার ঘটনায় জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও বিভাগীয় তদন্ত শুরু হলে নিজেকে রক্ষা করতে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী মাত্র ৭০ ঘনফুট গাছ চুরির অভিযোগ এনে ছয়জনের বিরুদ্ধে দুটি দায়সারা মামলা দায়ের করেন।
উপকারভোগীদের অভিযোগ, গাছ পাচারকালে একাধিকবার রেঞ্জ কর্মকর্তার কাছে অভিযোগ জানালেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তার যোগসাজশে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্য দিবালোকে কয়েক হাজার গাছ কেটে পাচার করে দিয়েছে। পরে বিভাগীয় তদন্ত শুরু হলে প্রকৃত গাছ চোরদের বাদ দিয়ে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।
আব্দুল মালেক নামে একভূক্তভোগী বলেন, গাছ পাচারকালে স্থানীয় এক আওয়ামিলীগ নেতাকে গাছসহ আটক করে এলাকাবাসী। এনিয়ে আমি ফেসবুকে লাইভ করায় এবং পরবর্তীতে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ায় আমার বিরুদ্ধে ২টি মামলা দিয়েছে রেঞ্জার তোফায়েল।

ইউনিফর্ম পরিয়ে চাঁদাবাজি

রেঞ্জ কর্মকর্তার তৈরি সিন্ডিকেটের কিছু সদস্যকে বন বিভাগের ইউনিফর্ম দিয়ে তাদের বন বিভাগের কর্মচারী পরিচয়ে বিভিন্ন করাতকলে পাঠানো হয় এবং সেখান থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করা হয়। গত ১৪ মার্চ লাখাই উপজেলার বুল্লা বাজারে বন বিভাগের কর্মচারী পরিচয়ে করাতকলে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয় দুই ব্যক্তি। এসময় তারা রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশে সেখানে গিয়েছেন বলে দাবী করেন। আটকদের মধ্যে রুবেল মিয়া নিজেকে শায়েস্তাগঞ্জ রেঞ্জের অফিস সহায়ক পরিচয় দিলেও পরে জানা যায় তিনি বন বিভাগের কেউ নন; তিনি একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রহরী। তাকে রেঞ্জ কর্মকর্তা বন বিভাগের পোষাক দিয়ে বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের জন্য নিয়মিত পাঠাতেন।

স্থানীয় ও বিএনপি নেতা ভাইয়ের প্রভাব

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আত্মীয় পরিচয়ে লুটপাট চালালেও বিএনপি সরকার গঠনের পর তার ভাই বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ত্রাশের রাজত্ব কায়েমের চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও তার বাড়ি শায়েস্তাগঞ্জ রেঞ্জের আওতাধীন বাহুবল উপজেলাতে হওয়ায় স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে চলেছেন এই কর্মকর্তা।

তদন্তের দাবি

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, শায়েস্তাগঞ্জ রেঞ্জে দুর্নীতির এই বিস্তৃত চক্র ভেঙে দিতে অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় বন বিভাগের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি বনের অবশিষ্ট সম্পদও মারাত্মক হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে, তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এসময় তিনি  প্রতিবেদককে একাধিকবার চায়ের আমন্ত্রন জানান।

একই বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি কি করেছেন সেটি আমি অবগত নই। খোয়াই নদীর বেড়িবাঁধের গাছ পাচারের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিককে মামলায় ফাসাঁনোর পায়তারার বিষয়ে দায়েরকৃত অভিযোগটি আমাদের কাছে তদন্তে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

দূর্নীতি8 hours ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়4 days ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়4 days ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়4 days ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়4 days ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

জাতীয়4 days ago

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’

ইডেন কলেজের ছাত্রী এবং অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরা সম্প্রতি অভিযোগ করেছেন, জনপ্রিয় গায়ক ও তরুণ ব্যবসায়ী আবু জাহিদ ওরফে জাহিদ...

জাতীয়4 days ago

শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন

হবিগঞ্জের মাধবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে প্রায় ২০ ঘন্টা বন্ধ ছিলো সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই...

জাতীয়6 days ago

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস...

জাতীয়6 days ago

ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির