Connect with us

শিক্ষা

দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করলেন বাইডেন

Published

on

নতুন করে দেড় লাখ শিক্ষার্থীর ঋণ মওকুফ করার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ঋণ মওকুফ করার ফলে দেশটির শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। গতকাল বুধবার ১২০ কোটি ডলার ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়।

প্রগতিশীল ও তরুণ ভোটারদের আকৃষ্ট করতে এবং যাঁদের সমর্থন আগামী নভেম্বরে পুনর্নির্বাচনে জো বাইডেনকে জিততে সহায়তা করতে পারে বলে অনেকে মনে করছেন। তবে রিপাবলিকানরা মূলত ব্যাপকভাবে শিক্ষার্থী ঋণ মওকুফের বিপক্ষে সোচ্চার। তাঁরা এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে থাকেন।

নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের সময় বুধবার ক্যালিফোর্নিয়ায় জো বাইডেন বলেন, ‘উন্নত জীবনের টিকিট হলো একটি কলেজ ডিগ্রি। কিন্তু এই টিকিট অতিরিক্ত দামি বা ব্যয়বহুল।’ একটি কলেজ ডিগ্রি নিতে গিয়ে বিশাল ঋণের বোঝা বইছেন অনেক মার্কিন।

ক্ষমতায় থাকা অবস্থায় সব মিলিয়ে ৩৯ মার্কিন শিক্ষার্থীর ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের শিক্ষাঋণ মওকুফ করেছেন বাইডেন প্রশাসন। ঋণ মওকুফ করার ফলে মার্কিন শিক্ষার্থীরা নিজ নিজ স্বপ্নের পেছনে ছুটতে পারবেন বলে আশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষমতায় আসার পর শত শত বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করার পরিকল্পনা করেছিলেন বাইডেন। তবে এ পরিকল্পনায় বাধা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কিছুটা পিছু হঠতে বাধ্য হন বাইডেন। ঋণ মওকুফের জন্য কয়েক দফা নতুন পরিকল্পনা হাতে নিতে বাধ্য হয় বাইডেন প্রশাসন। সেই পরিকল্পনার ঘোষণা দেন তিনি গতকাল বুধবার। যে শিক্ষার্থীরা শিক্ষাঋণ হিসেবে ১২ হাজার ডলার বা তার কম পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন এবং ১০ বছর ধরে এ ঋণ পরিশোধ করে আসছিলেন, তাঁদের বাকি ঋণ মওকুফ হবে নতুন এ পরিকল্পনার আওতায়।

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এক ই-মেইলের মাধ্যমে উপকারভোগীদের এ পরিকল্পনার কথা জানানো হয় বুধবার। ফলে ১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন। ঋণ মওকুফের পরিমাণ ১২০ কোটি মার্কিন ডলার।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দূর্নীতি15 minutes ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়1 day ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়2 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়4 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়6 days ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি3 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির