মিরর বিশেষ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
Published
2 months agoon

বাহুবলে সাংবাদিক গোলাম মোস্তফা শৈবালের ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিবসহ ৭জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৬ জুলাই বিকেলে বাহুবল উপজেলা কমপ্লেক্সের ভেতরে দৈনিক ইনকিলাবের বাহুবল প্রতিনিধি হাবিবুর রহমান নোমানের ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জ সমাচার পত্রিকার প্রতিনিধি ও মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা শৈবাল।
এ সময় বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আব্দুর রকিব, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছায়েম আহমেদ চয়নসহ আরও কয়েকজন শৈবালের ওপর হামলা চালান।
৮ থেকে ১০ জনের একটি দল লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে এবং মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় গোলাম মোস্তফা শৈবালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোলাম মোস্তফা শৈবাল জানান, সম্প্রতি বাহুবল উপজেলার মিরপুর বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং বাহুবল মডেল থানার ওসির পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ভুক্তভোগীদের নিয়ে তিনি মানববন্ধন করেন। ওই কর্মসূচির পর একটি দালাল ও স্বার্থান্বেষী মহল তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমান নোমানের ওপর হামলার
প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।
তিনি আরও জানান, আব্দুর রকিব সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অবৈধ সিলিকা বালু উত্তোলনসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিক মহলের ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন।
ইতোপূর্বেও তিনি উপজেলার শীর্ষ এক বিএনপি নেতার ওপর হামলা চালিয়েছেন। এসব কর্মকাণ্ডের কারণে রকিব উপজেলা বাসীর কাছে বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন।
শৈবাল জানান, হামলার পর তিনি বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটি মামলা হিসেবে নিতে পুলিশ গড়িমসি করে। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
You may like
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...