রাজনীতি
বেলালকে ঘিরে বিএনপিতে অস্বস্তি
Published
3 months agoon
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।বর্তমানে দলীয় কোন পদে না থাকলেও দলীয় সকল কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিতির চেষ্টা থেকে শুরু করে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেতে তদবির চালিয়ে যাচ্ছেন তিনি।
জাতীয় পার্টি থেকে বিএনপি, বিএনপি থেকে পিডিপি নানান সময় দল বদলানো সুবিধাভোগী বেলাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন এমপি আবু জাহিরের সাথে আঁতাত করে সর্বোচ্চ সুবিধা ভোগ করে হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। তার ইউনিয়ন পরিষদ এলাকায় প্রাণ কোম্পানির জায়গায় অধিগ্রহণকে কেন্দ্র করে মোটা অংকের বাণিজ্য করে রীতিমতো বনে গেছেন টাকার পাহাড়। এখনো তার একক নিয়ন্ত্রণে চলছে প্রাণ-আরএফএল গ্রুপের জুট ব্যবসা। আর সেই অর্থ বাণিজ্য করে বাগিয়ে নিতে চাচ্ছেন উপজেলা প্রশাসকের পদ। এ নিয়ে চরম অসস্তি দেখা দিয়েছে বিএনপি পরিবারে।
তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতে, দল পরিবর্তনকারী ও বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে তা দলের জন্য বিব্রতকর হতে পারে। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে ‘হাইব্রিড’ নেতাদের প্রাধান্য দিলে তা দলীয়ভাবে গ্রহণযোগ্য হবে না।
জানা যায়, জাতীয় পার্টি দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। পরে বিএনপিতে যোগদান করলেও ২০০৮ সালে ১/১১ সরকারের সময়ে যোগ দেন ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি)। পরবর্তীতে পিডিপি ব্যর্থ হলে ঘেষতে শুরু করেন বিএনপিতে।
তদবির এবং টাকার বিনিময়ে বাগিয়ে নেন উপজেলা বিএনপির সভাপতির পদ। আওয়ামীলীগের আমলে আতাত করে চলায় পড়তে হয়নি মামলা-হামলায়। বর্তমানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য সেই পদ থেকে পদত্যাগ করলেও নিজেকে বিভিন্ন মহলে উপজেলা বিএনপির সভাপতি পরিচিতি দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। এ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে ২০২২ সালের আওয়ামী লীগের সাজানো ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করেন তিনি। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে পরাজিত হন বেলাল।
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
